ক্রিকেট

কামিন্সের আইপিএল শেষ

কামিন্সের আইপিএল শেষ

মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার প্যাট কামিন্স আইপিএলের ১১তম আসর থেকে ছিটকে গেছেন। পিঠের ইনজুরির কারণে তাকে অস্ট্রেলিয়া ফিরতে হচ্ছে।

কামিন্স চলে যাওয়ায় মোস্তাফিজদের দায়িত্ব বেড়ে যাচ্ছে। চেন্নাইয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কামিন্স মাঠে নামেননি। ফিট হলে পরবর্তী ম্যাচ থেকে খেলানোর আশা করছিল মুম্বাই। এখন বাকি পেসারদের দিয়ে কাজ সারতে হবে।

সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের সময় কামিন্সের মেরুদণ্ডে সমস্যা দেখা দেয়। কয়েক সপ্তাহ পর আবার স্ক্যান করে চিকিৎসা নিতে হবে।

অস্ট্রেলিয়া জুনে ইংল্যান্ড সফরে যাবে। পাঁচটি ওডিআইয়ের পাশাপাশি একটি টি-টুয়েন্টি খেলবে তারা। ওই সফরে কামিন্স খেলতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

কামিন্স সম্প্রতি দারুণ ছন্দে ছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ২২ উইকে নিয়ে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি।

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে ফেরার পর থেকে টানা খেলার মধ্যে তিনি। এই সময়ে ৫৯৪.৫ ওভার হাত ঘুরিয়েছেন। তার থেকে বেশি বল করেছেন দুইজন- নাথান লায়ন (৬৯০ ওভার) এবং কাগিসো রাবাদা (৬৪৪.৪ ওভার।)

বিষয়:আইপিএল ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…