চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল হামলায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ২৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের কাবুলে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আত্মঘাতী বোমা হামলায় তীব্র নিন্দা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিন্দার পাশাপাশি ওই নৃশংস হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বির নামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু তদন্ত করতে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার সরকারকে প্রয়োজনে যে কোনো ধরণের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বলেছে, ‘এই রক্তপাতের জন্য দায়ীরা আফগানিস্তানের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে না এবং তারা জিততেও পারবে না। এ ধরণের হামলা আফগানিস্তানের আমাদের অভিযান চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করে এবং দেশটির সরকারের প্রতি আমাদের সমর্থনকেও আরও গভীর করে।’

আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসের ওই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক মানুষ। হামলার তীব্র নিন্দা জানিয়ে সারা দেশে এক দিনের জাতীয় শোক পালিত হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ লাইন পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বিদ্যুতের দাবিতে শনিবার রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করছিল সংখ্যালঘু শিয়া হাজেরা সম্প্রদায়। সে সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় শান্তিপূর্ণ কর্মসূচিতে। এতে প্রতিবাদকারী সাধারণ জনগণের পাশাপাশি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্যও হতাহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাকাবুল-বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সারা বিশ্বে তেল-ডিজেলের দাম বাড়লেও আমরা দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রা মানসিক চাপ থেকে মুক্ত থাকবে: মিরাজ

এপ্রিল ১৬, ২০২৬

গুণীজনদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

সাদুল্লাপুরে লাইন ভেঙে পেট্রোল নিতে গিয়ে গণধোলাইয়ের শিকার এক যুবক

এপ্রিল ১৬, ২০২৬

শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালায় সংশোধনী আনা হচ্ছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT