চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল হামলায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে, একদিনের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে একদিনের শোক চলছে দেশজুড়ে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিভিশনে এক ভাষণে বলেছেন, আইএসকে এই হামলার জন্য কঠিন মূল্য দিতে হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসের আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক মানুষ। হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘ মিশন।

হামলার পর এর তীব্র নিন্দা জানিয়ে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ঘানি।

বিদ্যুৎ সংযোগ লাইন পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বিদ্যুতের দাবিতে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করছিল সংখ্যালঘু শিয়া হাজেরা সম্প্রদায়। সে সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় শান্তিপূর্ণ কর্মসূচিতে।

আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায় দীর্ঘদিন ধরেই দেশটিতে অবহেলিত। বামিয়ান এলাকার এ বাসিন্দারা আফগানিস্তানের অন্যসকল এলাকা থেকে পিছিয়ে। তারপরও পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগই নেই। উল্টো আছে তালেবানের দৌরাত্ম্য। তালেবানের নিয়মিত আত্মঘাতী হামলার পর এবার নতুন করে যুক্ত হলো আইএস এর হামলা।

বোমা হামলার পরই স্থানীয় লোকজন নিয়ে উদ্ধার তৎপরতায় নামেন দমকল কর্মীরা। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ৩ হামলাকারী অংশ নিলেও কেবল একজনই দেহের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। দ্বিতীয় জন বোমার বিস্ফোরণে ব্যর্থ হয়। তৃতীয় হামলাকারী নিহত হয় পুলিশের গুলিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাকাবুল-বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT