আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের গেটে দুই দফা বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশুসহ ১৩ জন নিহতের কথা জানা গেছে। আহত হয়েছে ৩ মার্কিন সেনাসহ অনেকে। হামলাটিকে আত্মঘাতী বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
সেসময় নিজ নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় তিন দেশ।
অন্যদিকে আফগানিস্তান থেকে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরিয়ে নিতে জি-সেভেনের প্রতি আহ্বান জানিয়েছে ৫৩টি আন্তর্জাতিক সংগঠন।








