আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলা, শিশু নিহত

আন্তর্জাতিক শান্তি মিশনের হেলিকপ্টার ও সৈন্যরা কাবুল বিমানবন্দরে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুল বিমানবন্দরে মার্কিন রকেট হামলার পর সৈন্য ও হেলিকপ্টার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।  গত সপ্তাহে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতি হামলার জবাবে এই হামলা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

কাবুলের পুলিশ প্রধান রশিদের বরাত দিয়ে আল জাজিরার সংবাদে বলা হয়, বিমানবন্দরে উত্তর–পশ্চিম দিকে রকেট হামলায় এক শিশু নিহত হয়েছে। একজন আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন। এর মধ্যেই এই বিস্ফোরণের খবর এলো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন বাহিনী শনিবার কাবুলে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা রয়টার্সকে ওই হামলার বিষয়টি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতি হামরায় ১৭০ জন নিহত হয়। যেখানে ১৩ জন মার্কিন সৈন্যও রয়েছে। এই হামলা আইএস চালিয়েছে বলেই দাবি যুক্তরাষ্ট্রের।

বিষয়:আইএস কাবুল মার্কিন বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…