চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল ছাড়ার আগে বিমান-হেলিকপ্টার নিষ্ক্রিয় করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে থাকা তাদের ৭৩টি বিমান ও হেলিকপ্টার নিষ্ক্রিয় করেছে মার্কিন সেনারা।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এই তথ্য নিশ্চিত করেছেন।

ম্যাকেঞ্জি জানিয়েছেন, ‘হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ৭৩টি সেনা কপ্টার এবং বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। ওই বিমান এবং কপ্টারগুলো আর ওড়ার মতো অবস্থায় নেই। কোনোভাবেই সেগুলোকে ফের চালু করা যাবে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী ৩১ আগস্টের এক মিনিট আগেই কাবুলের মাটি ছাড়ে মার্কিন সেনাদের বিমান। এরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তারা নিজেদের স্বাধীন ঘোষণা দিয়ে বিজয় উৎসব পালন করছে।

আফগানিস্তানের এক একটি অঞ্চল দখলের পর আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র, সাঁজোয়া গাড়িসহ বিপুল অস্ত্রভাণ্ডার নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান।

এই বিপুল পরিমাণ অস্ত্র তালেবানের হাতে আসায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। কিন্তু সেই ‘ভুলের’ পুনরাবৃত্তি যাতে না হয়, তাই এবার এসব সরঞ্জাম নিষ্ক্রিয় করল তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবুলকাবুল বিমানবন্দরযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT