বিনোদন

কান চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্রের বিচারকের আসনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্র উৎসবের বিচারকের আসনে উপস্থিত, ঐতিহ্যবাহী শাড়ি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে এবার জুরি বিভাগে জায়গা পেলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা নিজেই এই খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। নয় সদস্যের বিচারকমণ্ডলীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন।

দীপিকা ছাড়াও এবার বিচারের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডেনের নোমি রাপেস, ইতালির অভিনেত্রী-পরিচালক জেসমিন ট্রিঙ্কা। রয়েছেন পরিচালক আসগর ফরহাদি, লাজ লি, জেফ নিকোলস ও হোয়াকিম ত্রায়ার।

বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পেলেন।

এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবেন তারা।

বিষয়:কান চলচ্চিত্র উৎসব দীপিকা পাড়ুকোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…