বিনোদন

কান উৎসবে প্রথমবার পাকিস্তানের চলচ্চিত্র

রাস্তায় এক নারী ও শিশু একসাথে চলাচল করছে, রাতে শহরের আলোর মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় এক নারী ও শিশু একসাথে চলাচল করছে, রাতে শহরের আলোর মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাকিস্তানের চলচ্চিত্র। নির্মাতা সাইম সাদিকের ‘জয়ল্যান্ড’ আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে। এটিই এই তরুণ নির্মাতার প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হবেন তিনি।

বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল টুইটারে জানানো হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৭৫ তম আসরে জায়গা করে নিয়েছে ‘জয়ল্যান্ড’ চলচ্চিত্রটি। এই বিভাগে পুরো বিশ্ব থেকে মাত্র ১৪টি চলচ্চিত্র জায়গা করে নিতে পারে।

শুক্রবার ‘জয়ল্যান্ড’ ছবির অভিনেত্রী সানা জাফরি ইনস্টাগ্রামে কানের অফিশিয়াল ওয়েবসাইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘এটাই সত্য। এটাই হয়েছে। ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানি ফিচার ফিল্ম কান উৎসবে জায়গা করে নিয়েছে।’

খবরটি প্রকাশ্যে আসার পরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের তারকারা। মাহিরা খান লিখেছেন, ‘দারুণ! পুরো টিমকে অভিনন্দন। পাকিস্তানকেও!’

ওসমান খালিদ লিখেছেন ‘ফ্যান্টাস্টিক। পাকিস্তানের সিনেমার জন্য কতো বড় মুহূর্ত এটি। অভিনন্দন জয়ল্যান্ডের পুরো টিমকে।’

আদনান মালিক লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দারুণ সংবাদ পেলাম। অভিনন্দন সাইম সাদিক ও তার টিমকে।’

অস্কারজয়ী শারমিন ওবাইদ চিনয় লিখেছেন, ‘এবছরের কান উৎসবে পাকিস্তানি ছবি থাকছে। সাইম সাদিক, এর চেয়ে বেশি গর্বের আর কিছু নেই।’

নির্মাতা সাইম সাদিক জানিয়েছেন, চলচ্চিত্রটির ব্যাপারে বিস্তারিত জানানো হবে শিগগির। শোনা যাচ্ছে এই ছবিতে একজন ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পীও থাকবেন।

বিষয়:আঁ সাঁর্তে রিগা চলচ্চিত্র জয়ল্যান্ড সাইম সাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…