চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের ফিল্ম মার্কেটে ‘পোড়ামন ২’ এর প্রথম প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে প্রথম প্রদর্শনী হবে সিয়াম-পূজা অভিনীত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ এর। এর ইংরেজী নাম নির্ধারণ করা হয়েছে ‘হেল অ্যান্ড হেভেন’। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।

মঙ্গলবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে এই তথ্য প্রকাশ করে। সেখানে জানানো হয়, পোড়ামন ২ এর প্রথম প্রদর্শনী হবে ১৩ মে ফ্রান্স সময় বেলা সাড়ে ৩টায়। সঙ্গে থাকবে ককটেল পার্টি।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ১০ তারিখে তিনি এবং চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক আফরিনা আজিজ প্রথম প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। দহন চলচ্চিত্রের শুটিংয়ের কারণে পরিচালক রায়হান রাফি, নায়ক সিয়াম এবং নায়িকা পূজা কানে অংশ নিচ্ছেন না বলে জানান তিনি।

‘পোড়ামন ২’ নির্মাণ করেছেন রায়হান রাফি। এটি তার প্রথম চলচ্চিত্র। এছাড়া এই চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটেছে টেলিভিশনের পরিচিত মুখ সিয়াম আহমেদ এর। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ উৎসব কান এর ৭১ তম আসর শুরু হচ্ছে আগামী ৮ মে। কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম। মার্শে দ্যু ফিল্ম শব্দটি ফরাসি। ইংরেজী অর্থ- ফিল্ম মার্কেট। বাংলায় চলচ্চিত্র বাজার। মূল প্রতিযোগীতায় যারা জায়গা পান না তারা এখানে চলচ্চিত্র প্রিমিয়ারের সুযোগ পান। যেকোন প্রযোজক-নির্মাতা ৩০ থেকে ৩০০ আসনের মোট ৩৪টি স্ক্রিনিং রুম থেকে যেকোন একটি ভাড়া নিয়ে পরিবেশক ও প্রদর্শকদের চলচ্চিত্রটি দেখানোর জন্যে আমন্ত্রণ জানাতে পারেন। পরিবেশকদের কারো চলচ্চিত্রটি পছন্দ হলে বাণিজ্যিকভাবে বিপণনের চুক্তি হতে পারে।

এর আগে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ কান এর ৬৯ তম আসরের ফিল্ম মার্কেটে প্রদর্শিত হয়।

ট্যাগ: পূজাপোড়ামন-২লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

এবার আইয়ুব বাচ্চুর সঙ্গে গাইবে রাফসান

পরবর্তী

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ পেছালো

পরবর্তী
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ পেছালো

আব্দুল মজিদ

মজিদের আরেকটি ডাবল সেঞ্চুরি

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT