বিনোদন

কানে সমালোচকদের রায়ে সপ্তাহের সেরা ‘আই লস্ট মাই বডি’

কানে সমালোচকদের রায়ে সপ্তাহের সেরা ‘আই লস্ট মাই বডি’

ফরাসি নির্মাতা জেরেমি ক্ল্যাপিন এর অ্যানিমেটেড সিনেমা ‘আই লস্ট মাই বডি’ সিনেমাটি এবছর কান চলচ্চিত্র উৎসবে সমালোচকদের রায়ে সপ্তাহের সেরার তালিকার যায়গা করে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে।

৮১ মিনিটের সিনেমা ‘আই লস্ট মাই বডি’ এর গল্প শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি হাতকে ঘিরে তৈরি হয়েছে। হাতটি তার হারানো শরীরকে খোঁজার সংগ্রাম করতে থাকে। ১১টি ফিচার ফিল্মের সাথে প্রতিযোগিতা করে শীর্ষস্থান অর্জন করেছে থ্রিডি এবং টুডির মিশেলের এই ছবিটি।

সিজার ডিয়াজ এর ‘আওয়ার মাদার্স’ সিনেমাটি জিতে নিয়েছে ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ডস পুরস্কার। ছবির গল্প তৈরি হয়েছে গুয়েতেমালার সামরিক একনায়কতন্ত্র চলাকালীন সময়ে নিখোঁজ হওয়া মানুষদের নিয়ে।

১৪ মে পর্দা উঠেছে বিশ্বের প্রাচীন ও সম্মানজনক ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৭২তম আসরের। ২৫ মে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে পৃথিবী খ্যাত এই চলচ্চিত্র উৎসবটির। ভ্যারাইটি

বিষয়:৭২ তম কান চলচ্চিত্র উৎসব কান কান চলচ্চিত্র উৎসব ২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…