চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে পৌঁছে গেছে বাংলাদেশের গামছা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:৪৫ অপরাহ্ণ ২১, মে ২০১৭
বিনোদন
A A
অর্পণা সেনের সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া নাসির উদ্দীন ইউসুফ, দুই নির্মাতা আবিদ মল্লিক ও লুবনা শারমিন এবং স্থানীয় আলোকচিত্রী ফরিদ আহমেদ

অর্পণা সেনের সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া নাসির উদ্দীন ইউসুফ, দুই নির্মাতা আবিদ মল্লিক ও লুবনা শারমিন এবং স্থানীয় আলোকচিত্রী ফরিদ আহমেদ

টেবিলে সাজানো আছে পরিপাটি করে ভাজ করা কিছু গামছা। হ্যাঁ, বিশ্বের সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব কানেও পৌঁছে গেছে বাংলাদেশের গামছা। অতিথিদেরকে বাংলাদেশের চায়ের স্বাদ দেওয়ার জন্য ‘কাজী অ্যান্ড কাজী’র টি ব্যাগও ছিল। ‘ঢাকা টু কান : অ্যা সেলিব্রেশন অব ট্যালেন্ট’ শীর্ষক এই পার্টিতে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) প্রমা বাংলাদেশি পণ্যগুলো এবং সংগঠনটির ব্যাজ টেবিলে সাজিয়ে দাঁড়িয়ে ছিল। অতিথিরা এলেই উপহার দেয়া হয় বাংলাদেশের পণ্য।

পার্টিতে অনাকাঙ্ক্ষিত কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য পার্টির প্রবেশ পথেই হাতে পরিয়ে দেওয়া হয় রঙিন কাগজের রিস্ট ব্যান্ড। রেস্তোরাঁয় আয়োজিত এই পার্টির ভেতরের একটি কর্নারে লাগানো হয় ‘ঢাকা টু কান’ প্রকল্পের পোস্টার। পোস্টারের সামনে দাঁড়িয়ে অনেক অতিথিই ছবি তোলেন।

পার্টি শুরুর আগে থেকেই রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন তরুণ নির্মাতা আবিদ মল্লিক ও লুবনা শারমিন। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন আইএফআইবি সভাপতি সামিয়া জামান। আরও এসেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, ‘শুনতে কি পাও’ ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন ও তার স্ত্রী প্রযোজক সারা আফরীন।

অনেক বিদেশী অতিথিও এসেছেন বাংলাদেশীদেরকে শুভকামনা জানানোর জন্য। ছিলেন তারকারাও। ভারতের অভিনেত্রী অপর্ণা সেন এবং ভারতীয় নির্মাতা গুরিন্দর চাধা এসেছেন শুভেচ্ছা জানাতে।

‘ঢাকা টু কান : অ্যা সেলিব্রেশন অব ট্যালেন্ট’ আয়োজনের বাংলাদেশের প্রতিনিধিরা

পার্টিতে স্বাগত বক্তব্য রাখেন আইইএফটিএ সভাপতি মার্কো ওরসিনি। সংগঠনটির সম্পর্কে ধারণা দেন তিনি। এরপর সামিয়া জামানের হাতে মাইক্রোফোন চলে যায়। তিনি বলেন, ‘ঢাকা টু কান’ কার্যক্রমটি বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য সহায়ক হবে এবং তাদের উদ্বুদ্ধ করবে।  এরপর সামিয়া জামান একে একে পার্টির সব বাংলাদেশিকে ডেকে একসাথে ছবি তোলেন।

বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্রকারদের সহায়তা প্রদানের লক্ষ্যে কান উৎসবের ৭০তম আসরে আইইএফটিএ ও আইএফআইবি মিলে চালু করেছে ‘ঢাকা টু কান’ প্রকল্প। ‘ঢাকা টু কান’ প্রকল্পের অংশ হিসাবে আইএফটা কানের প্লাজ রয়্যালে ‘ঢাকা টু কান’ ‘সেলিব্রেশন অব ট্যালেন্ট’ এই সংবর্ধনা পার্টির আয়োজন করা হয়েছে। পার্টির আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)।

Reneta

প্রকল্পের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের দুজন তরুণ প্রতিশ্রুতিশীল নির্মাতা লুবনা শারমিন ও আবিদ মল্লিক। মার্শে দ্যু ফিল্মের আয়োজিত প্রডিউসারস ওয়ার্কশপে অংশ নিচ্ছেন তারা। এই কার্যক্রমে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছেন আবিদ ও লুবনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭০তম কান
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT