চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির সাথে অনন্ত-বর্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৮, মে ২০২২
বিনোদন
A A

সুদূর ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব। যে উৎসবে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা। আর এই উৎসবের সুবাদেই বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সাথে দেখা হলো ঢালিউড তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার!

বিগত বছরগুলোর মতো কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও শোভা বাড়াবেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায়। এ বছর কানে তার সঙ্গী হয়েছেন স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য়া বচ্চন। এছাড়া নিসের ভারতীয় প্যাভিলিয়নে থাকার কথা রয়েছে ঐশ্বরিয়ার। অন্যদিকে অনন্ত জলিল ও বর্ষা সেখানে গেছেন তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার দেখাতে!

কানের মূল উৎসবকে ঘিরে সেখানে বসে বাণিজ্যিক কিছু হাব। তারমধ্যে অন্যতম মার্শে দ্যু ফিল্ম। বিভিন্ন দেশের পরিচালক, প্রযোজক ও পরিবেশকদের মিলন মেলা বসে সেখানে। বাণিজ্যিক শাখায় হল ভাড়া করে অনেকে সিনেমাও দেখান। সেখানেই অনন্ত ও বর্ষা তাদের প্রতীক্ষিত দুটি ছবির ট্রেলার প্রদর্শন করবেন।

আর এই উৎসবে অংশ নিতে গিয়েই বলিউড তারকা ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে সাক্ষাৎ হলো তাদের। কাটিয়েছেন কিছু দারুণ মুহূর্তও। কানের হোটেল মার্তিনেজে চেক ইন দিয়ে অন্তত তার অফিশিয়াল ফেসবুক থেকে দুটি স্থিরচিত্রও পোস্ট করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের সাথে কোনো বিষয়ে আলাপ করছেন অনন্ত জলিল। অন্য আরেকটি ছবিতে ঐশ্বরিয়া-অভিষেক এর সাথে হাস্যোজ্জ্বল বর্ষাকে দেখা গেছে। ছবি পোস্ট করে অনন্ত ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে ঢালিউড ও বলিউড তারকারা।’

কানে যোগ দেয়ার আগে একটি ভিডিও বার্তায় অনন্ত বলেন, “আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন-দ্য ডে’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন।”

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায়ও জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলঅনন্ত-বর্ষাঅভিষেক বচ্চনঐশ্বরিয়াকান উৎসবদিন দ্য ডেবর্ষাবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT