চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের আনসার্টেন রিগার্ড: শেষ ১০ বছরের সেরা ১১ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
বিনোদন
A A
বাংলাদেশের শীর্ষ সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন থেকে নির্বাচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলা হয় ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। আর এই গুরুত্বপূর্ণ উৎসবে প্রথমবার অফিশিয়াল সিলেকশনে স্থান করে নিলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

কানের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে বাংলাদেশের সিনেমা জায়গা করে নেয়ার খবরে উচ্ছ্বাস, আনন্দে আবেগাপ্লুত হয়েছেন দেশের সাধারণ সিনেমা প্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। পাশাপাশি ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগ নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মনে।

সর্বশেষ ২০১৯ সালে ব্রাজিলের ছবি ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিডাইস গুসমাও’ ‘আনসার্টেন রিগার্ড বিভাগে জিতে নিয়ে ছিলো সেরার পুরস্কার

‘আনসার্টেন রিগার্ড’ (ফরাসি উচ্চারণে: আঁ সার্তেইন রিগার্দ) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের একটি বিভাগ। উৎসব কমিটির সভাপতি গিলেস জ্যাকব ১৯৭৮ সালে এই বিভাগটির সাথে সিনেমাপ্রেমীদের পরিচয় করিয়েছেন।

নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিবছর প্রাচ্য ও পাশ্চাত্য থেকে নির্বাচিত প্রায় ২০টি চলচ্চিত্র নিয়ে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগটির আয়োজন করা হয় সেল ডেবাসি থিয়েটারে।

দুই শিশু জলকেলিতে আনন্দে ভাসছে, প্রকৃতি ও জলরাশির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ
২০১৮ সালে আনসার্টেন রিগার্ড বিভাগে সেরার পুরস্কার জিতে নেয়া ‘বর্ডার’ ছবির একটি দৃশ্য

‘আন সার্টেন রিগার্ড’ মানে ‘ভিন্ন দৃষ্টিকোণ’। প্রচলিত ধারার বাইরের গল্পের সিনেমাগুলো এই বিভাগে নির্বাচিত হয়। ২০০৫ সাল থেকে এই বিভাগে যিনি বিজয়ী হন, তার হাতে গ্রৌপামা জিএএন ফাউন্ডেশনের তরফ থেকে তুলে দেয়া হয় ৩০ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩১ লক্ষ। ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরার পুরস্কার ছাড়াও জুরি, স্পেশাল জুরির মতো রয়েছে আরো কিছু পুরস্কার।

এক নজরে জেনে নিন গত দশ বছরে কোন সিনেমাগুলো জিতে নিয়েছিল ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরার পুরস্কার।

২০১০: হাহাহা ( পরিচালক হং সাং সু, দক্ষিণ কোরিয়া)।
২০১১: আরিরাং (পরিচালনায় কিম কি দুক, দক্ষিণ কোরিয়া) এবং স্টপড অন ট্র্যাক (পরিচালনায় অ্যান্দ্রিয়াস ড্রেসেন, জার্মান)।
২০১২: আফটার লুসিয়া (পরিচালনায় মাইকেল ফ্র্যাঙ্কো, মেক্সিকো)।
২০১৩: দ্য মিসিং পিকচার (পরিচালনায় রিথি প্যান, কম্বোডিয়া)।
২০১৪: হোয়াইট গড (পরিচালনায় কর্নেল মান্দ্রুকজো, হাঙ্গেরি)।
২০১৫: র‍্যামস (পরিচালনায় গ্রিমুর আকোনারসন, আইসল্যান্ড)।
২০১৬: দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব ওল্লি মাকি (পরিচালনায় জুহো কুওসমানেন, ফিনল্যান্ড)।
২০১৭: অ্যা ম্যান অব ইন্টেগ্রিটি (পরিচালনায় মোহাম্মদ রাসুলফ, ইরান)।
২০১৮: বর্ডার (পরিচালনায় আলি আব্বাসি, সুইডেন)।
২০১৯: দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিডাইস গুসমাও (পরিচালনায় কারিম আইনৌজ, ব্রাজিল)।

নেতা জনসমুদ্রে ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২০ সালে করোনাভাইরাসের কারণে কানের আসর বসেনি। ২০২১ সালের আসরে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে ১৫ টি দেশের ১৮ টি ছবি মনোনীত হয়েছে। তালিকার ১৩ নাম্বারে আছে আবদুল্লাহ মোহাম্মদ সাদে’র ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এরমধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচারের খোঁজ করতে থাকেন।

শহরে কুকুরের দৌড়, পশু শিকারি ও মানুষ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘হোয়াইট গড’ ছবির একটি দৃশ্য

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

ট্যাগ: আঁ সার্তেইন রিগার্দআবদুল্লাহ মোহাম্মদ সাদআরিরাংকানকান চলচ্চিত্র উৎসববর্ডারবাংলাদেশরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঝারী ধরনের বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

পরবর্তী

করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়ছে দিল্লিতে

পরবর্তী
অচেতন রোগীকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়ছে দিল্লিতে

জনসভায় বক্তারা জনসচেতনতা ও রাজনৈতিক দায়িত্বের গুরুত্ব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু মিছিল সমাবেশ নয়, জনসচেতনতা সৃষ্টিও রাজনৈতিক দলের দায়িত্ব’

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT