চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানিতকারকে মনে আছে?

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:৪৬ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

মনে পড়ে কানিতকারকে? পুরো
নাম হৃশিকেশ কানিতকার। অবশ্য মনে রাখার মতো তেমন আহামরি কোনো পারফরম্যান্স
ছিলো না ভারতের সাবেক এই অলরাউন্ডারের। তবে ছোট ক্যারিয়ারে সবচে বেশি
পরিচিতি তিনি পেয়েছিলেন বাংলাদেশে খেলতে এসে।

সেটা ১৯৯৮
সালের ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেটের ফাইনালে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনকনে
শীতের মধ্যে আলোর স্বল্পতায় টানটান উত্তেজনার ওই ম্যাচে মুখোমুখি দুই
চিরশত্রু ভারত ও পাকিস্তান। সেই যুদ্ধে ইনিংসের শেষ ওভারের ঠিক আগের বলে
পাকিস্তানী অফ-স্পিনার সাকলাইন মুস্তাককে বাউন্ডারি মেরে ভারতের
‘চ্যাম্পিয়নশীপ’ নিশ্চিত করেছিলেন কানিতকার।

এরপর থেকে
ভারতে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছিলো তার। বাঁ-হাতে লোয়ার মিডলঅর্ডারে ব্যাট
এবং ডানহাতে অফ স্পিন বোলিং করতেন পুনের এই ক্রিকেটার। ৪০ বছর বয়সে এসে সব
ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবশ্য গত বছর খানেক ধরে
প্রথম শ্রেণীর ক্রিকেটেও খুব একটা দেখা যায়নি
তাকে।

Banglabid

অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেই থাকছেন
কানিতকার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার পাশাপাশি টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও
আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তবে তার আগে বিশেষজ্ঞদের সঙ্গে আরও বেশি
সময় কাটানোর কথা বলেছেন ভারতের পক্ষে ৩৪টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট
খেলা হৃশিকেশ কানিতকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন রাজ্জাক

পরবর্তী

ব্রিটিশ পেট্রোলিয়ামের ১৮.৭ বিলিয়ন ডলার জরিমানা

পরবর্তী

ব্রিটিশ পেট্রোলিয়ামের ১৮.৭ বিলিয়ন ডলার জরিমানা

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT