চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা-মার্কিন সীমান্তে ভ্রমণ বিধি কিছুটা শিথিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

কানাডার ফেডারেল সরকার কানাডা-মার্কিন সীমান্তের কাছাকাছি প্রত্যন্ত সম্প্রদায়ের জন্য ভ্রমণ বিধি নিষেধ শিথিল করেছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, ফেডারেল সরকার সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি প্রত্যন্ত সম্প্রদায়ের খাদ্য ও চিকিৎসা পরিষেবাসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদি গ্রহণের অনুমতি দিয়েছে এবং আন্তঃসীমান্তবর্তী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ারও অনুমতি দিয়েছে।

স্টুয়ার্ট, বিসি, হায়দার এবং আলাস্কার বাসিন্দাদের প্রয়োজনীয়তার জন্য সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে। স্টুয়ার্ট, বিসিতে প্রায় ৪ শতাধিক বাসিন্দা রয়েছে এবং হায়দার, আলাস্কার জনসংখ্যা মাত্র ৬৩ জন।

গত ২২ মার্চ কোভিড-১৯ এর বিস্তার রুখতে ভ্রমণ বিধিনিষেধ কার্যকর হওয়ার পর থেকেই এই এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনীতিবিদরা এই সীমানাটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে আসছিল।

অন্যদিকে দুই দেশের নাগরিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে বিধিনিষেধ শিথিলের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত কিরিসটেন হিলম্যান। ২০২১ সালের আগে সীমান্তের বিধিনিষেধ তুলে নেয়াার জন্যে কানাডা প্রস্তুত নয় বলেও জানিয়েছেন তিনি।

করোনা মহামারীর প্রারম্ভে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তটি গত মার্চ মাসে প্রথম চালু হয়েছিল এবং এর পর থেকে প্রতি মাসে বাড়ানো হয়েছে। কোভিড ১৯-এর প্রাদুর্ভাব শুরুর প্রথম থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল গত ১৮ মার্চ থেকে। তখন থেকেই প্রতি মাসে নাগরিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাড়ানো হয়েছে সীমান্ত বন্ধের মেয়াদ। তবে জরুরি সেবার কাজে নিয়োজিত যেমন– স্বাস্থ্যসেবা, এয়ারলাইন ক্রু এবং ট্রাক ড্রাইভারদের মতো প্রয়োজনীয় আন্তঃসীমান্তকর্মীদের এখনও সীমান্ত পার হওয়ার অনুমতি রয়েছে।

অন্যদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে আরোপিত বিধিনিষেধ অক্টোবরের ২১ তারিখে শেষ হওয়ার কথা ছিল। তবে বিধিনিষেধ বাড়িয়ে ২১ নভেম্বর করা হয়েছে। এই বিধিনিষেধ আরো বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে কানাডা- মার্কিন সীমান্ত বন্ধ রাখার পদক্ষেপ খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

পরবর্তী

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

পরবর্তী
জেলহত্যা দিবস

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

ভোট

বিহারে দ্বিতীয় দফায় ৯৪ আসনে চলছে ভোটগ্রহণ

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT