চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার মেয়াদ বৃদ্ধি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৪৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে।করোনাভাইরাস মহামারী চলাকালীন এই মুহূর্তে ২১ অক্টোবর মার্কিন সীমান্তকে অপ্রয়োজনীয় ভ্রমণে বন্ধ রাখার চুক্তি বাড়িয়ে দিচ্ছে কানাডা।

কানাডার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার শুক্রবার বলেছেন – কানাডিয়ানদের নিরাপদ রাখতে সর্বোত্তম জনস্বাস্থ্যের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তটি অব্যাহত রাখবে সরকার।
বিচক্ষণতার সাথে ভ্রমণে নিষেধাজ্ঞা মার্চ মাসে প্রথম চালু হয়েছিল এবং এর পর থেকে প্রতি মাসে বাড়ানো হয়েছে। কোভিড-১৯ শুরুর প্রাক্কালে প্রথম এই নিষেধাজ্ঞা  ঘোষিত হয়েছিল গত ১৮ ই মার্চ এবং তখন থেকেই প্রতি মাসে কানাডিয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাড়ানো হয়েছে।
জরুরী সেবা কাজে নিয়োজিত যেমন-স্বাস্থ্যসেবা, এয়ারলাইন ক্রু এবং ট্রাক ড্রাইভারদের মতো প্রয়োজনীয় আন্তঃসীমান্ত কর্মীদের এখনও বর্ডার পার হওয়ার অনুমতি রয়েছে। ট্রাক চালকরা ঝুঁকি জনিত অবস্থায় রয়েছে কারন তারা উভয় দিকে খাদ্য এবং চিকিৎসার পণ্যগুলি আনা-নেওয়ার কাজে নিয়োজিত। কানাডার বেশিরভাগ খাদ্য আসে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে।
অনেক কানাডিয়ান শঙ্কায় ছিলেন যে কখন এটি আবার পুনরায় চালু হবে। আশঙ্কা থাকার কারণ একারণেই যে  মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড -১৯  বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশি।
কানাডায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওতে ৪০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আজ অবধি এখন পর্যন্ত কানাডায় ১ লাখ ৪২ হাজার ৭৭৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ২১১ জন মারা গেছে, এবং সুস্থ হয়েছেন ১ লাখ  ২৪ হাজার ১৮৭ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের করোণা আক্রান্তের সংখ্যা চিন্তা করে বর্ডার খুলে দেয়ার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তকে কানাডিয়ানরা সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
স্থানীয় নীতিনির্ধারক ও বিশ্লেষকেরা মনে করছেন, বৈশ্বিক মহামারীর এই সময়ে দুই দেশের কথা চিন্তা করে বর্ডার খুলে দেয়া ঠিক হবে না।
জনস্বাস্থ্যর পাশাপাশি পারিবারিক অর্থনৈতিক নিশ্চয়তা ও ব্যবসা বাণিজ্যের সুরক্ষায় এই সরকার দূর্যোগ মোকাবেলার যে দৃষ্টান্ত স্তাপন করেছে, তা যে কোন দেশের সরকারের জন্যই অনুকরণীয় হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT