চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পাঠানো হলো বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য কানাডায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা (জেনারেল ম্যানেজার) মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলার বারিধারার কর্পোরেট অফিসে তিনি সাংবাদিকদের তিনি বলেন, নেপাল সিভিল এভিয়েশনের মহাপরিচালক গতকাল জানিয়েছে আমাদের এয়ার ক্রাফট কিংবা পাইলটের কোনো সমস্যা ছিল না। আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও গতকাল একই কথা গণমাধ্যমে বলেছেন।

‘সমস্যা ছিল কি ছিল না সেটাতে আমরা না যাই, এখন সব কিছু তদন্তাধীন বিষয় এখন আমরা ব্ল্যাক বক্স ও সিভিআর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। যার মাধ্যমে আমরা সুষ্ঠু একটা রিপোর্ট যেন পাই এবং ভবিষ্যতে যেন এরকম অবস্থা যেন সৃষ্টি না হয়। ব্ল্যাক বক্সে রিডিং সময় সাপেক্ষ, একটু অপেক্ষা করছি আমরা।’

এই মুর্হূতে আমরা নিজস্ব খরচে সব কিছু করছি জানিয়ে কামরুল হাসান বলেন: কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি আমাদের বিমান দুর্ঘটনায় আহত শাহরীন আহমেদকে আমাদের নিজেদের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকালে ঢাকা নিয়ে আসা হয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ইউএস বাংলার অফিসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়

‘আহতদের সকল চিকিৎসার ব্যয়ভার ইউএস বাংলা বহন করবে, এছাড়াও নিহতদের মরদেহ বাংলাদেশে আনতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমরা নিব।’

যাত্রীদের ক্ষতিপূরণের ব্যাপারে তিনি বলেন: আমাদের এয়ার ক্রাফট, যাত্রী, কেবিন ক্রু পাইলট সবার ইন্সুরেন্স করা আছে। দেশে সেনা কল্যাণ ও বিদেশে লন্ডন ভিত্তিক একটি সংস্থা। বিদেশের সংস্থাটি তাদের অনুসন্ধান শুরু করেছে, এরপর বিষয়টি চূড়ান্ত হবে।

কামরুল বলেন, আমাদের নিজেদের মেডিকেল বোর্ড কাজ করছে, সরকার থেকে একটা মেডিকেল বোর্ড গিয়েছে, তারা পর্যবেক্ষণ করছে, যদি প্রয়োজন হয় তবে আমাদের মেডিকেল টিম যাবে।

‘যাত্রীদের বলব কোন ধরণের আতঙ্কের কিছু নেই, বিমান দুর্ঘটনা পৃথিবীতে ঘটে থাকে, মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে মানুষের গতিশীলতাকে আতঙ্ক আটকে রাখতে পারবে না।’

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশী, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘র‍্যালির জন্য স্কুলের বাচ্চাদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন!’

পরবর্তী

‘শোকের দিনে আমি গান রিলিজ দিয়ে উল্লাস করতে পারি না’

পরবর্তী

‘শোকের দিনে আমি গান রিলিজ দিয়ে উল্লাস করতে পারি না’

সাংবাদিক আহমেদ ফয়সালের মৃত্যুতে ঢাকা রিপোর্টাস ইউনিটির শোক

নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT