চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার বিভিন্ন প্রদেশে করোনার প্রকোপ বাড়ছে

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১৭ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A
Blood sample with COVID-19 Coronavirus chinese infection of the Canada with test in medical exam laboratory

Blood sample with COVID-19 Coronavirus chinese infection of the Canada with test in medical exam laboratory

কানাডার তিনটি প্রধান অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টা প্রদেশসহ অন্যান্য প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্টারিও প্রদেশের তিনটি প্রধান অঞ্চল টরন্টো, অটোয়া এবং পিল রিজিওনের জন্য সীমাবদ্ধতা জোরদার করা হয়েছে।

শনিবার ২৮ দিনের জন্য কার্যকর হওয়া পদক্ষেপগুলির মধ্যে রেস্তোরাঁ ও বারগুলির ভিতরে খাওয়া দাওয়া নিষিদ্ধ করা এবং জিম, সিনেমা থিয়েটার এবং ক্যাসিনো বন্ধ করা হয়েছে। এরপর প্রদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যবস্থাগুলি পর্যালোচনা করবেন। বৃহত্তম প্রদেশ অন্টারিওতে ১০ জনের বেশি সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মের অধীনে প্রদেশে কোথাও ঘরে ১০ এবং বাইরে ২৫ জনের বেশি সমাগম করা যাবে না।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, ‘সমস্ত প্রবণতা ভুল পথে চলেছে,’ মহামারীটি ‘উদ্বেগজনক হারে’ দ্রুতগতিতে বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে তবে ৩০ দিনেরও কম সময়ের মধ্যে হাসপাতালগুলিতে নিবিড় পরিচর্যা ইউনিট প্লেসমেন্টগুলি ট্রিপল হতে পারে।

কানাডার টরন্টোতে মহামারির প্রথম ধাপের সংক্রমণের হারকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন টরন্টো সিটির শীর্ষ চিকিৎসক আইলিন ডি ভিলা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে টরন্টোতে করোনা সংক্রমণ বেড়ে যাবে।

Reneta

তিনি হুঁশিয়ারি দেন ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ না করলে এই শীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ১১৭ জন, মূত্যবরন করেছেন ৯ হাজার ৫ শত ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১লাখ ৪৯ হাজার ৫২৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনার প্রকোপকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT