চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরি তে ‘কাক ও কোকিলের গল্প’ নাটক মঞ্চস্থ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৪:৫৬ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
প্রবাস সংবাদ
A A
কানাডার ক্যালগেরি-নাটক

কানাডার ক্যালগেরির স্ক্যান্ডেনেভিয়ান সেন্টারে অনুষ্ঠিত হলো জেরীন তাজের অংকন আর্ট স্কুলের আয়োজনে একটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক ‘কাক ও কোকিলের গল্প’ মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের সিংহভাগ জুড়ে আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা অভিনয়, নাচ ও গানের মাধ্যমে দর্শকের বিনোদিত করেছে।

বায়াজীদ গালিবের লেখা নাটক কাক ও কোকিলের গল্প দিয়ে অনুষ্ঠানের শুরু। নাটকের চরিত্ররা সবাই একটি বনের বাসিন্দা। তারা সেজেছিল বিভিন্ন রূপে, কাক, হাঁস, হরিণ, ময়ূর, খরগোশ ও প্রজাপতি। তাদের চমৎকার অভিনয় ও সংলাপ প্রক্ষেপণ দর্শকদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, নাটকটির নির্দেশনায় ছিলেন খায়ের খোন্দকার রুবেল ও ঝুমকা দত্ত, শব্দ ধারণে আবীর খন্দোকার ও শব্দ সংযোজনে তীর্থ সান্যাল।

প্রবাসে বাঙালিরা তাদের কর্মব্যস্ত জীবনের অবসরে ফেলে আসা মাতৃভূমিকে প্রতিনিয়ত অনুভব করেন। সে অনুভব থেকেই তাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে চান দেশের কৃষ্টি, সংস্কৃতি ও শিল্পের সাথে। ক্যালগেরিতে এ কাজে যারা নিরলস, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন প্রিয় চিত্রশিল্পী ও ভাস্কর জেরীন তাজ। এ কাজটি আরও ভালোভাবে করার জন্য তিনি ক্যালগেরিতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার প্রেরণায় ও প্রশিক্ষণে এ স্কুলে শিশুরা তাদের পরিচিত পরিবেশের পাশাপাশি আঁকে বাংলার মাঠ, নদী, গাছপালা, কুঁড়েঘর ও মেঠোপথের ছবি। বাঙলার সৌন্দর্যকে তিনি মূর্ত করে তোলেন তাদের হাত দিয়ে।কানাডার ক্যালগেরি-নাটক

Banglabid

অনুষ্ঠানটির আয়োজক ও অংকন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর জেরিন তাজ জানালেন-দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ দেশের কথা ভুলি কি করে, আর তাইতো ছোট ছোট শিশু-কিশোরদের অংকন এর মধ্য দিয়ে আমার বাংলার সেইরূপ খুঁজে পাবার প্রয়াসে আজকের এই আয়োজন।

নাটকের পর উজ্জ্বল শিশুরা একের পর এক গান গেয়ে গেলো সাবলীল ভঙ্গিতে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্যালগেরির স্বনামধন্য কণ্ঠশিল্পী রীতা কর্মকার। গানের সাথে তবলায় ছিলেন অভিজিৎ চ্যাটার্জি। মঞ্চের সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিল তীর্থ সান্যাল। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ক্যালগেরির স্বনামধন্য চিত্রশিল্পী ক্যারেন হ্যামফ্রি, ক্যালগেরি বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী আহসানুল করিম, সাধারণ সম্পাদক মোহম্মদ রশিদ রিপন ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল্লাহ রফিক।কানাডার ক্যালগেরি-নাটক

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা চিত্র ও ভাস্করের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারো শিশুরা তাদের পর্ব শেষ করে সম্মিলিত কণ্ঠে ” We Shall Overcome…” “আমার করবো জয়…” গানটি দিয়ে।

Reneta

সবশেষে আর্ট স্কুলের অন্যতম শিক্ষার্থী ও ক্যালগেরির বিশিষ্ট কণ্ঠশিল্পী রীতা কর্মকারের একক পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় প‌রিবহন শূন্য ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

পরবর্তী

পেসারদের ‘গোলাপি’ টেস্টে স্পিনারদেরও সুযোগ দেখছেন ভেট্টরি

পরবর্তী

পেসারদের ‘গোলাপি’ টেস্টে স্পিনারদেরও সুযোগ দেখছেন ভেট্টরি

কোনও নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে এনআরসি নয়: অমিত শাহ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT