চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিধিনিষেধ শিথিলে স্বাস্থ্য কর্মকর্তাদের পরিকল্পনা শুরু

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৪১ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডা

কানাডাতেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তা সত্ত্বেও ব্যক্তিগত দূরত্ব অনুসরণ করেই স্বাস্থ্য বিভাগের বিধি নিষেধ কখন এবং কিভাবে শিথিল করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে কানাডার বিভিন্ন প্রভিন্স ও টেরিটরির স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়কে প্রাধান্য দিয়ে কর্ম পরিকল্পনা তৈরি করছেন বলে জানানো হয়েছে।

বিভিন্ন প্রভিন্সের রাজনৈতিক নেতৃত্বও অর্থনীতির চাকা ঘুরতে দেয়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। ইতিমধ্যে সাসকাচুয়ান, ব্রিটিশ কলম্বিয়া তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। অন্টারিও একটি গাইডলাইন তৈরির জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করেছে।

কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম বুধবার সাংবাদিকদের বলেছেন, কোভিড-১৯ বিষয়ক বিশেষ কমিটি স্বাস্থ্য বিধিমালা শিথিল করার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনা তৈরির কাজ শুরু করেছে।

তিনি বলেন, অর্থনীতির চাকা খুলে দেয়া বা স্বাস্থ্য বিধির শর্তাবলী শিথিল করার ক্ষেত্রে কি পরিমাণ লোক নতুন আক্রান্ত হচ্ছে, কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে, ভাইরাস কতো দ্রুত ছড়াচ্ছে- এসব বিবেচনায় নেয়া হবে।

অন্যদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের বিশ্বব্যাপী লড়াইয়ে ভিন্ন ধরনের কৌশল নিয়ে এগিয়ে এসেছে কানাডিয়ান কোম্পানি স্যানোটাইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন।

গবেষকরা যেখানে ভ্যাকসিন, ওষুধ বা অন্যান্য থেরাপি নিয়ে কাজ করছে, এই কোম্পানিটি চেষ্টা করছে নাকের মধ্যে স্প্রের মাধমে গ্যাস ছড়িয়ে দিয়ে ভাইরাসের সংক্রমণকে রুখে দিতে।

Reneta

কানাডার নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা তাদের এই স্প্রের ক্লিনিকেল টেস্ট করার অনুমতি দিয়েছে। কোম্পানিটি বলছে, তাদের ক্রিনিক্যাল টেস্ট সফল হলে সরাসরি বাজারজাত করার জন্য অনুমতি চাইবে।

বুধবার এক ঘোষণায় কোম্পানিটি দাবি করেছে, তারা উথাহ স্টেট ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর এন্টি ভাইরাল রিসার্চ ল্যারেটরিতে এই পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। তাতে দেখা গেছে এই সলিউশন প্রয়োগে কোভিড-১৯ সংক্রমণের মূল যে ভাইরাস সেটিকে মাত্র ২ মিনিটে ৯৯.৯৯ শতাংশ নির্মুল করা যায়।

কোম্পানিটি আশা করছে ক্লিনিক্যাল টেস্টেও তারা একই রকম ফলাফল পাবে।

কোম্পানিটি তাদের ল্যাবরেটরিতে তরল একটি সলিউশন তৈরি করেছেন যেটি স্প্রের মাধ্যমে  নাকে স্প্রে করাসহ নানাভাবেই ব্যবহার করা যাবে বলে তারা জানিয়েছে।

কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ক্রিস মিলার বলেছেন, আমরা যতো দ্রুত সম্ভব এর পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চাই যাতে দেশের অর্থনীতির চাকা খুলে দেয়ার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে।

আগামী সপ্তাহ থেকেই তারা এই ক্লিনিক্যাল টেস্ট শুরু করবে বলে জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT