চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালোনিয়ার স্বাধীনতা নিয়ে এখনও অস্পষ্টতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
ইউরোপীয় ইউনিয়নের পতাকা পেছনে দেখা যাচ্ছে, একজন মহিলার বক্তৃতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়ার নেতা কার্লোস পুয়েগদেমন গত সপ্তাহে স্পেনের এই অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা, তা স্পেনের কাছে যেকোনো সময় স্পষ্ট করতে পারেন তিনি। এই বিষয়ে পুয়েগদেমনের অবস্থান স্পষ্ট করার জন্য তাকে  আবারও বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে বলে জানান স্পেনের উপপ্রধানমন্ত্রী সুরায়া শায়েজ ডি সান্তামারিয়া।

স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মোঙ্কলোয়া থেকে সুরায়া শায়েজ বলেন, স্পেনের প্রধানমন্ত্রী অঞ্চলটির স্বাধীনতার সীদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করতে যে অনুরোধ করেছেন, তাতে কাতালান সরকার ‘যে কোন জবাব না দেওয়ার সীদ্ধান্ত নিয়েছে’ তাতে মাদ্রিদ ‘গভীরভাবে দুঃখপ্রকাশ’ করছে।

সোমবার স্পেনের উপপ্রধানমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে ‘আইন অনুযায়ী’ মাদ্রিদ এবং কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সাথে যে কোন ধরণের আলোচনা হবে। কাতালোনিয়ার এই সংকট সমাধানে স্পেন সরকারের উদ্যোগে দেশটির সংসদেরও পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।

Banglabid

মঙ্গলবার পুয়েগদেমন কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্রে সই করলেও স্পেন সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতালোনিয়ার স্বাধীনতা কয়েক সপ্তাহের স্থগিত করেন। পরে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় পুয়েগদেমনকে বলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি না, তা স্পষ্ট করতে।

সেসময় তিনি বলছিলেন, এ বিষয়ে অন্যান্য পদক্ষেপ গ্রহণের আগে স্পেন সরকারের তা জানা প্রয়োজন। যেকোন ধরণের স্বাধীনতার ঘোষণা যাতে কার্যকর না হয়, তার জন্য তিনি সব ধরণের পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন।

স্পেনের প্রধানমন্ত্রীর এমন আহ্বানের পর সোমবার মাদ্রিদে একটি চিঠি পাঠান পুয়েগদেমন।সেখানে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী দুই মাসের একটি সময়ের কথা উল্লেখ করেন তিনি।

Reneta

সোমবার রাহয়ের কাছে পাঠানো চিঠিতে পুয়েগদেমন বলেন, ১ অক্টোবরের গণভোটে যে রাজনৈতিক ম্যান্ডেট আমরা পেয়েছি, তা বাস্তবায়নে বিলম্বিত করাই সমাধান খুঁজতে ও কোন বিবাদে না জড়াতে আমাদের দৃড় ইচ্ছার প্রকাশ ঘটায়।

যত তাড়াতাড়ি সম্ভব একটি বৈঠকে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দুই মাসে আমাদের প্রধান লক্ষ্য হবে আপনাদের আলোচনায় নিয়ে আসা।

“পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যাবেন না। ভালো ইচ্ছা দ্বারা, সমস্যাকে স্বীকার করে এবং এর মোকাবেলার মাধ্যমেই একটা সমাধানের পথ আমরা খুঁজে পাবো বলে আমি নিশ্চিত।”

স্পেনের সরকার কাতালোনিয়াকে এই স্বাধীনতার ঘোষণা প্রত্যাহারের জন্য বলে আসছে। অন্যথায় অঞ্চলটি স্বায়ত্তশাসন হারিয়ে মাদ্রিদ থেকে সরাসরি শাসনের অধীনে আনার হুমকিও তাদের দেয়া হয়।কাতালোনিয়া

স্পেনের সংবিধানের ১৫৫ ধারা সংকটকালীন মুহুর্তে কোন অঞ্চলে সরকারকে কেন্দ্রীয় শাসন আরোপের অধিকার দেয়- কিন্তু গণতান্ত্রিক স্পেনে যা আগে কখনো ব্যবহৃত হয়নি।

কাতালান নেতার চিঠি পাঠানোর পর স্পেনের বিচারমন্ত্রী রাফায়েল কাতালা বলেন, মাদ্রিদের বেধে দেওয়া সময়ের মধ্যে পুয়েগদেমন জবাব ‘বৈধ নয়’। তিনি বলেন, তার পাঠানো চিঠি কাতালোনিয়ার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে। মাদ্রিদের দাবি মেটানোর জন্য পুয়েগদেমনের আঞ্চলিক সরকার কি পরিকল্পনা করছে তার ব্যাখ্যা দিতেও ব্যর্থ হয়েছে এই চিঠি।

কাতালোনিয়া কর্তৃপক্ষ স্বাধীনতা নিয়ে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে। স্পেন সরকার ওই গণভোটকে বেআইনি বলে আখ্যা দেয়। এই গণভোটে অংশ নেয় কাতালোনিয়ার ৪৩ শতাংশ ভোটার। স্বাধীনতার পক্ষে ভোট পরে ৯০ শতাংশ।

ওই গণভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েক শ আহত হয়। এতে স্পেনে একটি অস্থির অবস্থার সৃষ্টি হয়।

গণভোটের পর মঙ্গলবার সই করা স্বাধীনতার দলিলপত্রে কাতালোনিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার বারবার কাতালোনিয়ার এসব কার্যক্রমকে অস্বীকার করছে।

স্বাধীনতার ঘোষণাপত্রে সইয়ের দিন পুয়েগদেমন বলেন, ভোটের মাধ্যমে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে এবং আমি এটি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জনগণের আকাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের ইচ্ছাকে অনুসরণ করতে ‍চাই।

ভোটগ্রহণের দিন কাতালোনিয়ার যে ৪ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছিলো তারা এখনও সেখানে রয়েছেন।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পাঁচ বছর ধরেই অঞ্চলটির স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালোনিয়াকাতালোনিয়ায় গণভোটস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT