দুই বছর আগেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল ২০২২ কাতার বিশ্বকাপের লোগো। এখন থেকে বিশ্বের বড় বড় শহরগুলোর উল্লেখযোগ্য স্থাপনায় স্থান পাবে ফুটবলের পরের বিশ্ব আসরের এ প্রতীক।
মঙ্গলবার ইউরোপিয়ান সময় রাত ১০টা ২২ মিনিটে উন্মোচন করা হয় প্রতীকটি। এরপর কাতারের রাজধানী দোহার বিভিন্ন নামকরা সব অট্টালিকায় শোভা পাচ্ছে এটি। বুর্জ দোহা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউনেস্কো স্বীকৃত বিভিন্ন স্থাপনায় দেখা যাচ্ছে।
একইসঙ্গে ইউরোপসহ বিশ্বের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে দেয়া হচ্ছে বিশ্বকাপের আমেজ। নিউইয়র্ক, সাও পাওলো, বুয়েন্স আয়ার্স, সান্তিয়াগো, মস্কো, মুম্বাইসহ বিভিন্ন দেশের রাজধানীর বিলবোর্ডে ঝুলিয়ে দেয়া হয়েছে প্রতীকটি।
আরবি ক্যালিগ্রাফি ও বিশ্বকাপের আদলে তৈরি করা প্রতীকটি উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন বেড়ে গেছে বিশ্বকাপের আমেজ। ফুটবলারদের মাঝেও তৈরি হয়েছে উৎসব উৎসব ভাব। এরইমধ্যে কাকা, রোনাল্ডোসহ সাবেক ফুটবলাররা নিজেদের টুইটার, ফেসবুক পাতায় যা শেয়ার করেছেন।








