চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার ও ভারত ম্যাচের প্রাথমিক দলে কারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আফগানিস্তান ম্যাচ শেষে ৪০তম জন্মদিন পালনের জন্য নিজ দেশে উড়াল দিয়েছেন ইংলিশ কোচ জেমি ডে। যাওয়ার আগে দিয়ে গেছেন নির্দেশনা। তার পছন্দ মেনেই কাতার ও ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রাথমিক দলে চমক হয়ে এসেছে পাপ্পু আহমেদের নাম। প্রায় তিন বছর বাদে জাতীয় দলের আবহে ফিরলেন মোহামেডানের এ গোলরক্ষক। সবশেষ প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল।

ফিনিশিংয়ের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই সংকট কাটাতে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। সুযোগ ধরে রেখেছেন ডিফেন্ডার মনজুর রহমান মানিক।

১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে নামবে বাংলাদেশ। পাঁচদিন পর কলকাতায় ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও পাপ্পু আহমেদ।
ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত, মনজুর রহমান মানিক।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা ও তৌহিদ আলম সবুজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT