চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের যতটা ক্ষতি হবে, নিষেধাজ্ঞা আরোপকারীদেরও ততটাই ক্ষতি হবে: কাতারের অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতার

আরব দেশগুলোর নিষেধাজ্ঞায় কাতার অর্থনৈতিক দিক থেকে কোনো বিরূপ প্রভাবের শিকার হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল-এমদাদি।

সোমবার সিএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে  তিনি বলেছেন, নিষেধাজ্ঞার কারণে কাতারের যতটা ক্ষতি হবে, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোরও ততটাই ক্ষতি হবে।

অর্থমন্ত্রী বলেন, কাতারের অর্থনীতি ও মুদ্রাব্যবস্থা সহজেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাথা উঁচু করে রাখার যোগ্যতা রাখে। বরং যে দেশগুলো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরাপ করেছে তারাই উল্টো আর্থিক ক্ষতির মুখে পড়বে। কেননা নিষেধাজ্ঞা আরোপ করে তারা কাতার অঞ্চলে ব্যবসা হারাচ্ছে।

‘বহু মানুষের ধারণা আমরাই শুধু এ পরিস্থিতিতে হারাতে যাচ্ছি…. আমরা যদি এক ডলার হারাই, তারাও (সম্পর্ক ছিন্নকারী আরব দেশসমূহ) এক ডলার হারাবে,’ বলেন আল-এমদাদি।

জঙ্গিবাদে সমর্থন ও মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং ইউএই। ওইদিনই আরও দু’টি দেশ – ইয়েমেন এবং মালদ্বীপ দেশটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।

তবে এ অভিযোগ প্রথম থেকেই সম্পূর্ণ অস্বীকার করে আসছে কাতার।

Reneta

এই নিষেধাজ্ঞা ও সম্পর্কচ্ছেদের কারণে কাতারে খাদ্যসহ অন্যান্য পণ্যের আমদানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদেশি বেশ কিছু বিদেশি ব্যাংক দেশটি থেকে তাদের ব্যবসাও গুটিয়ে নিয়েছে।

তবে এমদাদি বলছেন, বিশ্বের সর্ববৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারী দেশ কাতারের জ্বালানি খাত এবং অর্থনীতি অন্যান্য সময়ের মতোই স্বাভাবিকভাবে চলছে। খাদ্যদ্রব্য বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহের ওপরও গুরুতর কোনো প্রভাব পড়েনি।

সাক্ষাৎকারে মন্ত্রী আরও বলেন, কাতার এখনো সহজেই তুরস্ক, দূরপ্রাচ্য বা ইউরোপ থেকে পণ্য আমদানি করতে পারছে এবং পারবে। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনৈতিক ব্যবস্থায় আরও বৈচিত্র্য আসতে যাচ্ছে। তাই সবাইকে এ ব্যাপারে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারজঙ্গিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT