কাঠবাদামের যতো গুণ
কাঠবাদাম একটি পুষ্টিকর বাদাম যা স্বাস্থ্যের জন্য উপকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
অ্যালমন্ড, যাকে আমরা অনেকেই কাঠবাদাম বলে চিনি। মধ্যপ্রাচ্যের এই খাবার আমাদের দেশেও এখন বেশ সহজেই পাওয়া যায়। এটি এমন একটি খাবার, যা কাঁচা বা রান্না দুইভাবেই খাওয়া যায়। জানা যায়, পৃথিবীতে চাষাবাদ শুরু হওয়ার একেবারে শুরুর দিকে কাঠবাদাম গাছ লাগানো হতো। প্রত্নতাত্ত্বিকেরা প্রমাণ পেয়েছেন, প্রায় ৫ হাজার বছর আগে জর্ডানে এর চাষ হতো। এতে আছে ভিটামিন, মিনারেল, প্রোটিন ও ফাইবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




