চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঞ্চন ভাইয়ের একটি পক্ষ নিয়ে নির্বাচন করা উচিত হয়নি: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

‘ইলিয়াস কাঞ্চন ভাই সব শিল্পীকে ডেকে বলতে পারতেন, শিল্পী সমিতির দায়িত্ব নিতে চাই। তিনি সবাইকে ডেকে এই অভিপ্রায় ব্যক্ত করলে কেউ তার বিপক্ষে নির্বাচন করতো না। কিন্তু তিনি একটি প্যানেল বেছে নিলেন। তারমানে তিনি একটি পক্ষের হয়ে গেলেন। কাঞ্চন ভাইয়ের মতো মানুষের একটি পক্ষের হওয়া উচিত নয়। তিনি আমাদের গর্বের, সবার হওয়া উচিত ছিল।’

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের সভাপতি পদপ্রার্থী হওয়াকে কেন্দ্র করে চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলেন আরেক প্যানেলের সেক্রেটারি পদপ্রার্থী জায়েদ খান।

তিনি বলেন, মিশা ভাই এবং আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন ভাইয়ের অফিসে গিয়েছিলাম। মিশা ভাই অনুরোধ করেছিলেন, কাঞ্চন ভাই আপনি কোনো প্যানেলে যাবেন না।

‘যদি নির্বাচন করতে চান, আমার প্যানেলে করেন, আমি নিজের পোস্ট ছেড়ে দেব। কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাই কেন এই নির্বাচন করছেন? এটা আমার প্রশ্ন।’

জায়েদ খান আরও বলেন, আমাদের পুরো প্যানেল নিয়ে কাঞ্চন ভাইয়ের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, ভাইয়া আপনি কারও পক্ষে গিয়ে কাজ করবেন না। আপনি ইলিয়ান কাঞ্চন সবার। কিন্তু তিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমাদের নায়ক রাজ্জাক ভাই, জসিম ভাই, ওয়াসিম ভাই বেঁচে নেই। কয়েকজন আছেন যারা সবাই অসুস্থ। নিয়মিতদের মধ্যে কাঞ্চন ভাই আছেন।

‘তিনি আমাদের কাছে মোস্ট সিনিয়র এবং সম্মানিত ব্যক্তি। তাই কাঞ্চন ভাইয়ের একটি পক্ষ নিয়ে নির্বাচন করা উচিত হয়নি।’

Reneta

জায়েদ খানের এমন কথার প্রেক্ষিতে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিশা-জায়েদ বলা উচিত মনে করে আমাকে বলেছিল। তাদের কথায় আন্তরিকতা পাইনি। কিন্তু নিপুণ আমাকে নির্বাচনে সাথে নেয়ার জন্য দিনের পর দিন উঠেপড়ে লেগেছিল। দশদিন সময় নিয়ে সবকিছু জেনে বুঝে খোঁজখবর নিয়ে পরে নিপুণের সঙ্গে প্যানেল করে নির্বাচনে অংশ নিয়েছি।’

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাই যখন একটি প্যানেল বেছে নিলেন স্বাভাবিকভাবে আমাকেও আরেকটি দিতে হলো। কাঞ্চন ভাইয়ের প্রতি যদি আন্তরিকতার অভাব থাকতো তবে কখনই আমরা মিশা-জায়েদ কমিটিতে একাধিকবার তাকে উপদেষ্টা বানাতাম না। তিনি সবসময় আমাদের কাছে শ্রদ্ধার জায়গায় ছিলেন।’

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলের সেক্রেটারি পদে আছেন নিপুণ। অন্য প্যানেল থেকে ইলিয়াস কাঞ্চনের প্রতিদ্বন্দিতা করছেন মিশা সওদাগর এবং নিপুণের প্রতিদ্বন্দিতা করছেন জায়েদ খান।

এছাড়া দুই প্যানেল থেকে নির্বাচনে পরষ্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজ, রুবেল, ডিপজল, ডিএ তায়েব, সাইমন, নিরব, ইমন, পরীমনি, অঞ্জনা, অরুণা বিশ্বাস, রোজিনা, অরুণা বিশ্বাস, জয় চৌধুরী, সীমান্ত, মৌসুমিসহ অনেকে। আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাঅরুণা বিশ্বাসইমনইলিয়াস কাঞ্চনজয় চৌধুরীজায়েদ খানডিএ তায়েবডিপজলনিরবপরীমনিমিশা সওদাগরমৌসুমিরিয়াজরুবেলরোজিনালিড বিনোদনশিল্পী সমিতিসাইমনসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬

বিশ্বকাপের বাকি ৩০ দিন, জানার আছে যা কিছু

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT