চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দিষ্ট ঘরানা নয়, বিভিন্ন ধরনের গল্পে নাটক বানাবো: অমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

‘সেলেব্রেটি ডিরেক্টর’ বলা হয় কাজল আরেফিন অমিকে। নাটকের অন্যতম আলোচিত এ নির্মাতার নাটক মানেই ভরপুর ফান-ফুর্তি, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের তিনটি সিজন দিয়ে অমি মুগ্ধ করেছেন দর্শকদের।

গেল বছরটা পরিচালক কাজল আরেফিন অমির কাছে ‘ফ্যান্টাসিক’ ছিল বলে জানালেন। সবমিলিয়ে ১২-১৪টি নাটক নির্মাণ করেছেন তিনি। গত বছর নির্মিত কয়েকশ’ নাটকের ভিড়ে অমির নির্মিত ‘ভাইরাল গার্ল’, ‘ফিমেল’ ও ‘আপন’ এই তিনটি কাজে দর্শকরা অন্যরকমভাবে গ্রহণ করেছেন। সেই সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন থ্রি’র মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন অমি।

২০২২ সালে আরও বেশি ভালো কাজের চেষ্টা করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘ট্যাটু’-খ্যাত নির্মাতা অমি। তার কথাগুলো এমন: সবসময় কম কাজ করি। কাজের সংখ্যা কম হলেও যে কটা করি ঠিকঠাকভাবে করি। ২০২২ সালেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। নাটকের মান ঠিক রাখার জন্য আগের চেয়ে আরও বেশি সচেতন হবো।

কাজল আরেফিন অমি বলেন, বিভিন্ন ধরনের গল্পে নাটক বানাবো। নির্দিষ্ট কোনো ঘরানার কাজে নিজেকে আটকে রাখবো না।

তিনি বলেন, সিজেএফবি অ্যাওয়ার্ডে সবমিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ‘ব্যাচেলর পয়েন্ট’ পুরস্কার পেয়েছে। পুরো বছরটা আমার জন্য ভালো গেছে। বছরের শেষে কাজের প্রাপ্তি পুরস্কার হয়ে এসে আরও স্পেশাল হয়ে ওঠে। তাছাড়া বছর জুড়ে আমার সংখ্যায় অল্প কাজ হলেও দর্শকদের ভালোবাসা, সাপোর্ট পেয়েছি। এই ভালোবাসাটাই চলতি বছর ভালো ভালো কাজের সাহস জোগাচ্ছে।

নতুন বছরে এখনও শুটিংয়ে নামেনি অমির টিম ‘বুম ফিল্মস’। জানালেন, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এ বছরের জন্য শুটিং শুরু করবেন। আগামী ভ্যালেন্টাইন্স ডে’র জন্য দুটো কাজ থাকতে পারে। এছাড়া এ বছর ওটিটি’র জন্য ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ বানাবো।

শিগগির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর আসবে জানিয়ে অমি বলেন, দর্শকদের বিপুল আগ্রহের কারণে ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন আসবে। কাজটি সঠিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার জন্য কোনো খুঁত রেখে কাজ করছি না। এজন্য একপ্রকার মানসিক চাপ কাজ করছে। এই সিরিয়াল থেকে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই দায়বদ্ধতা থেকে নতুন সিজন আনছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT