চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাচের দেয়ালের ওপারে নির্বাক বাবা-মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডের গুহায় দু’সপ্তাহ আটকে থাকার পর রোববার উদ্ধার হওয়া চার কিশোরকে অবশেষে দেখতে পেয়েছেন তাদের বাবা-মা।

তবে আবেগে জড়িয়ে ধরা তো দূর, সামনাসামনি কথা বলার বা ছুঁয়ে দেখার অনুমতিও পাননি তারা। শুধু হাসপাতালের কাচের জানালার এ পাশ থেকে দেখার সুযোগ পেয়েছেন ছেলেদের।

চিয়াং রাইয়ের থাম লুয়াং নাং নন গুহা থেকে সোমবার উদ্ধার হওয়া আরও চার কিশোরকে এখনো তাদের বাবা-মায়ের সাথে দেখা করতে দেয়া হয়নি। তারাও একই পদ্ধতিতে মঙ্গলবার দিনের কোনো এক সময় বাবা-মাকে দেখার সুযোগ পাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার ও সোমবার মিলে গুহা থেকে উদ্ধার হওয়া মু পা (ওয়াইল্ড বোরস) ফুটবল অ্যাকাডেমির ৮ ক্ষুদে ফুটবলার এখনো চিয়াং থেইর প্রাচানুক্‌রো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে ‘কোয়ারেনটিন’ অবস্থায়, অর্থাৎ শুধু চিকিৎসক ও আবশ্যক মেডিকেল কর্মী ছাড়া সবার ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে।

কেমন আছে উদ্ধার হওয়া ক্ষুদে ফুটবলাররা
তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টেলিগ্রাফ জানিয়েছে, গুহার ভেতরে এতদিন বন্দী থেকে কিশোররা কোনো ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির মুখে আছে কিনা তা নিশ্চিতভাবে জানতেই তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে।

থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি
এই হাসপাতালে চিকিৎসাধীন আছে উদ্ধার হওয়া ক্ষুদে ফুটবলাররা

উদ্ধার হওয়া ছেলেদের হাইপোথার্মিয়ার পরীক্ষা, রক্ত পরীক্ষা, ফুসফুসের এক্স-রে, হৃদস্পন্দন মনিটরসহ প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে। প্রথম দফায় উদ্ধার চারজনের বয়স ১৪ থেকে ১৬ এবং দ্বিতীয় দফায় উদ্ধার কিশোররা ১২ থেকে ১৪ বছর বয়সী।

Reneta

কিশোরদের সবাইকে গুহা থেকে বের করার সময় প্রটেক্টিভ সানগ্লাস পরিয়ে রাখা হয়েছিল, যেন গুহার অন্ধকারে থাকার পর বাইরের আলোতে চোখের ক্ষতি না হয়। তাদের দৃষ্টিশক্তিও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তবে প্রথম চারজন সানগ্লাস খোলার অনুমতি পেয়েছে।

উদ্ধারের পর কী খাচ্ছে তারা
টানা ৯ দিন নিখোঁজ থাকার পর ডুবুরিরা যখন গুহার ভেতরে ১২ কিশোর ফুটবলার ও তাদের তরুণ কোচ এক্কাপল চান্তাওয়াংকে খুঁজে পান, তখন সবাই ছিল ক্ষুধায় কাতর। তখন তাদের শুধু তরল বা জেল জাতীয় সহজপাচ্য খাবার দেয়া হয়েছিল বের করে আনার আগ পর্যন্ত। সেসব খাবারে প্রচুর পরিমাণে শক্তিবর্ধক ও খনিজ উপাদান ছিল।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ছেলেদের সবাই স্বাভাবিক খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে।

তবে আপাতত খাবারের ব্যাপারে তাদের একটু সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. চোকেদমানরংসুক। তিনি জানান, রোববার উদ্ধার হওয়া চার কিশোর আজ থেকে সেদ্ধ ভাত খেতে পারবে। তবে এর সঙ্গে বেশি ঝাল বা মশলাদার খাবার খাওয়া যাবে না।

যে কোনো ধরনের সংক্রমণ থেকে বাঁচাতে আগামী পুরো সপ্তাহটাই উদ্ধার হওয়া সবাইকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছেন ডা. চোকেদমানরংসুক। এ সময়টায় তাদেরকে দফায় দফায় বিভিন্ন মেডিকেল পরীক্ষা করা হবে।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে গুহায় আটকে থাকা বাকি ৪ কিশোর ও তাদের কোচকে উদ্ধারের অভিযান। ভোররাত থেকেই টানা বর্ষণ চলছে। গুহার ভেতর জমে থাকা বন্যার পানির উচ্চতা এতে আরও অনেক বেড়ে যাবে, এই আশঙ্কায় তাই মঙ্গলবার সকাল সকালই কাজ শুরু করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT