চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলাবাগানের কাছে গাজীর নাটকীয় হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইমরুল একাই করে দিয়ে যান ৭৪। জয় যখন হাতছানি দেয়ার অবস্থায় ঠিক তখন মড়ক। নাটকীয় কয়েক মিনিটে আর ৫৯ রান তুলতে শেষ আট উইকেট!  পরিণামে ৫৫ রানের হার!

কলাবাগানের এমন হারের দিন প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখান দলটির পাকিস্তানি ক্রিকেটার আকবর-উর-রেহমান। ব্যাট হাতে ৮০ রানের ইনিংস খেলার পর বল হাতে চার উইকেট নেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৩৩ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে গাজী। ২৫.৩ ওভারে দলটি শতরান পেরিয়ে যায় মাত্র দুই উইকেট হারিয়ে। ইমরুলের বিদায়ের পরই মূলত খেলার মোড় ঘুরে যায়। ১৯ রান তুলতে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৯ বল আগেই ১৭৭ রানে অলআউট হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে কলাবাগান। ২৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে লড়াকু পুঁজি এনে দেন আকবর। চতুর্থ উইকেটে তাইবুর রহমানের সঙ্গে গড়েন ১০১ রানে জুটি। ৫০ রান করে মুমিনুল হকের বলে তাইবুর আউট হলে ভাঙে জুটিটি। দলকে আরও দূরে টেনে ১১১ বলে ৮০ রান করে রজত ভাটিয়ার বলে বোল্ড হন।

মাহমুদুল হাসানের ২৯, অধিনায়ক মুক্তার আলীর ১৯ ও আবুল হাসান রাজুর অপরাজিত ১৯ রানে ভর করে দুইশ পেরোয় কলাবাগান।

গাজীর পেসার কামরুল ইসলাম রাব্বি, ডলার মাহমুদ ও রজত ভাটিয়া নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মুমিনুল হক।

Reneta

বিকেএসপিতে অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সহজে জিতেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

ব্রাদার্সের দেয়া ২১৫ রানের লক্ষ্য ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে জেতে তারা। ফজলে মাহমুদ ৭৩, লিটন দাস ৪৩, মার্শাল আইয়ুব ৪৩ ও ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে আসে ৩৯ রান। রায়ান টেন ডেসকাট ৫ ও ফরহাদ হোসেন ২ রানে অপরাজিত থাকেন।

গাজীর লেগস্পিনার অলক কাপালী ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন তিন উইকেট। অপর উইকেটটি নেন নিহাদুজ্জামান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মিজানুল রহমানের ৭১, ইয়াসির আলীর ৪৪, মায়শুকুর রহমানের ২৮ রানে ভর করে ৪৬.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২১৪ রান তোলে ব্রাদার্স।

রায়ান টেন ডেসকাট ও ফজলে মাহমুদ নেন তিনটি করে উইকেট। ফরহাদ রেজা দুটি, আরাফাত সানি ও শরিফউল্লাহ নেন একটি করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT