কলম্বিয়ার উত্তর-পশ্চিমের অ্যান্টিওকিউয়া প্রদেশে ভূমি ধসে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল জানিয়েছেন, ভূমি ধসের ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন তা এখন পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে স্লাগার শহরের লিবোরিয়ানা নদীর তীর ভেঙ্গে শহরটিতে ভয়াবহ এ ভূমি ধসের ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার সকালে প্রাদেশিক রাজধানী মেডিলিন থেকে দক্ষিণ-পশ্চিমে সান্টা মারগারিটার অধিকাংশ গ্রাম মাটির নিচে দেবে গেছে।
সেখানে কেউ এখনো বেঁচে আছে কিনা তাদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্থানীয়দের ধসে পড়া বাড়িগুলো পুনরায় নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার সকাল থেকে শহরটিতে পূর্বসতকর্তা হিসেবে গ্যাস,বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। হতাহতদের উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করতে প্রায় ১৬০ জন সেনা সদস্য উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১শ’র বেশি মানুষকে তারা বিপদজনক স্থান থেকে উদ্ধার করেছেন।






