চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ার মাদক সম্রাট ‘অতোনিয়েল’ আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
আন্তর্জাতিক
A A
Bangladeshi soldiers and a man taking a selfie inside a vehicle. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এবং দেশটির সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ‘অতোনিয়েল’ নামে পরিচিত এই মাদক সম্রাটকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, অতোনিয়েলের অবস্থান জানাতে এক সময় ৮ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের অন্যতম এই কোকেইন উৎপাদক ও পাচারকারীর মাথার দাম ঘোষণা করেছিল ৫০ লাখ ডলার।

Banglabid

টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় অতোনিয়েলকে আটকের খবর নিশ্চিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক। তিনি বলেন, ‘আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ধাক্কা। এটা কেবল ১৯৯০-এর দশকে পাবলো ইস্কোবারের পতনের সঙ্গেই তুলনাযোগ্য।’

অতোনিয়েলকে আটক করা হয় কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আন্তোয়াকিয়া প্রদেশে তার গ্রামীণ আস্তানা থেকে। এলাকাটি পানামার সীমান্ত অঞ্চল।

তবে এ অভিযানে বিস্তারিত এখনও জানা যায়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অভিযানে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে।

Reneta

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা যায়, হ্যান্ডকাফ পরা অতোনিয়েলকে সেনারা ঘিরে রেখেছেন।

৫০ বছর বয়সী অতোনিয়েলকে আটকে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের অনেক অভিযান চালিয়েছিল কলম্বিয়া সরকার। কিছুতেই তাকে আটক করা সম্ভব হচ্ছিল না।

অতোনিয়েল মাদক পাচারকারী ও সন্ত্রাসী চক্র গালফ ক্ল্যানের প্রধান ছিলেন। এই চক্রটির আগের নাম ছিল উসুগা ক্ল্যান। অতোনিয়েলের ভাইও ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী, প্রায় ১০ বছর আগে নববর্ষের এক পার্টিতে পুলিশের অভিযানে যার মৃত্যু হয়।

কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীরে চোখে গালফ ক্ল্যান ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসীচক্র। আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই সন্ত্রাসী দলটি ‘ভারী অস্ত্রসমৃদ্ধ এবং অত্যন্ত হিংস্র’।

এই সন্ত্রাসী দল কলম্বিয়ার অনেক প্রদেশে অভিযান চালাত। আন্তর্জাতিক পর্যায়েও মাদক ও মানব পাচার এবং খনি থেকে অবৈধভাবে স্বর্ণ আহরণ করত; চাঁদাবাজি করত। এই গ্যাংয়ের অনেক সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস, পেরু ও স্পেনেও গ্রেপ্তার হয়েছে।

কলম্বিয়া থেকে মাদক যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাচারের অনেক রুট নিয়ন্ত্রণ করত মাদক পাচারকারী এই দল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

পরবর্তী

ট্রাকচাপায় মুহূর্তেই ঝরে গেল ২ বন্ধুর প্রাণ

পরবর্তী
শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার, বাইসাইকেল ও অটোরিকশা পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকচাপায় মুহূর্তেই ঝরে গেল ২ বন্ধুর প্রাণ

ক্যালগেরিতে শান্তিপূর্ণ র‌্যালি, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ক্যালগেরিতে কার র‌্যালি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT