চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কলপ্যাক’ চুক্তির আগেই প্যাচে ফিল্যান্ডার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে চলা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ভারনন ফিল্যান্ডার। বয়সের কথা বিবেচনায় অবসরের সিদ্ধান্ত নিলেও একবারেই কিন্তু ক্রিকেট ছাড়ছেন না সাউথ আফ্রিকান এই পেসার। ইংলিশ কাউন্টি দল সমারসেট এরই মধ্যে ঘোষণা দিয়েছে, কলপ্যাক চুক্তির অধীনে প্রোটিয়া পেসারকে ঘরে টানতে যাচ্ছে তারা।

গত অক্টোবরেই অবসরে গিয়ে কলপ্যাক চুক্তিতে নাম লিখিয়েছিলেন হাশিম আমলা। এই চুক্তির কারণেই ডুয়েনে অলিভিয়ের, কাইল অ্যাবটের মত সম্ভাবনাময় পেসারদের জাতীয় দলে পায়নি সাউথ আফ্রিকা। রাইলি রুশোর মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা খেলে বেড়ান বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি লিগগুলোতে। কলপ্যাক নিয়ে সাউথ আফ্রিকান মাথা ব্যথাটা আরও একবার বাড়াতে চলেছেন সাবেক হওয়ার ঘোষণা দেয়া ফিল্যান্ডার।

ঘোষণা দিলেও আনুষ্ঠানিকতা সারতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সমারসেট। সবরকম প্রক্রিয়া শেষ করতে করতে এই বছর গড়িয়ে যাবে বলে ভাবনা ক্লাবটির। ইংলিশ ক্রিকেট বোর্ডের অনুমতিরও প্রয়োজন আছে।

Banglabid

তবে খানিকটা শঙ্কাও আছে। এই চুক্তির ফলে একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে ইউরোপিয়ান ইউনিয়নের যেকোনো দেশে কাউন্টি ক্রিকেট খেলতে পারেন। সেদেশে আর বিদেশি হিসেবে বিবেচিত হবেন না। আর যে কাউন্টি দল কলপ্যাকের খেলোয়াড় নেবে তারা সুবিধা পাবে বাড়তি বিদেশি খেলানোর। এখানেই হচ্ছে ঝামেলাটা।

ইউরোপিয় ইউনিয়ন(ইইউ) থেকে ব্রেক্সিটের মাধ্যমে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে ব্রিটেন। আর ব্রেক্সিট হয়ে গেলে কলপ্যাক চুক্তির অধীনে বিদেশি খেলোয়াড়রা আর আগের মত সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন।

সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ৩১ জানুয়ারি ইইউ থেকে বেড়িয়ে যাবে ব্রিটেন। হয়তো আগামী মৌসুম পর্যন্ত কলপ্যাকের সুবিধা পাবে ইংলিশ কাউন্টি দলগুলো। এরপর থেকেই এই কলপ্যাকের খেলোয়াড়রা বিবেচিত হতে পারেন বিদেশি খেলোয়াড় হিসেবে। তাই সমস্যা কমাতে একজনের জায়গায় দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর অনুমতি দিতে পারে ইংলিশ ক্রিকেট বোর্ড।

Reneta

চুক্তি সারলেও সমারসেটের নিয়মিত একাদশে জায়গা পাবেন কিনা সেটাও প্রশ্ন। লুইস গ্রেগরি, ক্রেইগ, জেমি ওভারটন, জস ডেভি ও জ্যাক ব্রুকসদের মত পেসারদের নিয়ে এমনিতেই বেশ শক্তিশালী সমারসেট। ফিল্যান্ডারের জায়গা পাওয়াটা একটা বড় সমস্যা। তবে ক্লাব ডিরেক্টর অ্যান্ডি হারি বলছেন, ফিল্যান্ডারের জায়গা ঠিকই ব্যবস্থা করে দেবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলপ্যাক চুক্তিভারনন ফিল্যান্ডারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT