চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কলকাতায় পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২১ ডিসেম্বর।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ভোট দিচ্ছেন নগরীর বাসিন্দারা। করোনা প্রতিরোধে তাপমাত্রা মেপে বুথে ঢোকানো হচ্ছে ভোটারদের। স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে প্রতিটি বুথে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কলকাতা পৌরসভা ১৪৪টি ওয়ার্ড, ১৬টি ব্যুরো অফিস ও ২০৪ বর্গকিলোমিটার জায়গা নিয়ে গঠিত। ৪ হাজার ৯৫৯টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিচ্ছেন সিটির ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ ভোটার।

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন বলছে, কঠোর নিরাপত্তা এবং করোনাবিধি মেনে বিধানসভা ভোটের মতোই কলকাতা পৌরসভার ভোটগ্রহণ চলছে। এজন্য প্রায় ৪০ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে, কেনা হয়েছে প্রায় ১০ লাখ মাস্ক। নিয়োগ করা হয়েছে ৪ হাজার স্বাস্থ্যকর্মী। রাখা হয়েছে ৩২টি অ্যাম্বুলেন্স।

এছাড়া রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় ২৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে রাখা হয়েছে ১৪৪ ধারা। কলকাতায় প্রায় ৫ হাজার ভোটকেন্দ্রই সিসিটিভি মাধ্যমে ভোটের নজরদারি চালাচ্ছে কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এবার এক হাজার ১৩৯ বুথকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ। পাশাপাশি ৭৮৬ বুথকে অতি স্পর্শকাতরের তালিকায় রাখা হয়েছে। রাখা হয়েছে ৭৮টি কুইক রেসপন্স টিম। আছে ২৮৬টি সেক্টরে অতিরিক্ত সশস্ত্র বাহিনী পুলিশ। পাশাপাশি প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করা হয়েছে।

Reneta

এরমধ্যেই সংবাদমাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও সংঘর্ষের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস।

২০১৫ সালে সর্বশেষ কলকাতা পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১১৪, বামফ্রন্ট ১৫, বিজেপি ৭, কংগ্রেস ৫টি এবং অন্যরা ৩টিতে জয় পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT