বিনোদন

কলকাতায় তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইমপ্রেস টেলিফিল্মের ‘গাড়িওয়ালা’

কলকাতায় তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইমপ্রেস টেলিফিল্মের ‘গাড়িওয়ালা’

ইমপ্রেস টেলিফিল্মের ছবি গাড়িওয়ালা কলকাতায় অনুষ্ঠিতব্য নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গাড়িওয়ালা’র ঝুলিতে যোগ হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ১৪টি পুরস্কার।

চলতি বছরের ২৫ মে কোন কাট-ছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং আশরাফ শিশির পরিচালিত ছবি `গাড়িওয়ালা’। ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, মাসুম আজিজ, কাব্য মারুফও এবং অন্যরা। দু’শিশুকে নিয়ে একজন মায়ের সংগ্রামী জীবন কাহিনীই গাড়িওয়ালা।

অসাধারণ কাহিনী নির্ভর চলচ্চিত্রটি কলকাতায় ৭০ থেকে ৮০ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে আশরাফ শিশির, শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে কাব্য ও মারুফ এবং সেরা পার্শ চরিত্রে রোকেয়া প্রাচী পুরস্কার জিতেছেন।

যুক্তরাষ্ট্রের হলিউডসহ পাঁচ মহাদেশের মোট ১৯টি দেশের ৫৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি।

বিভিন্ন দেশে পুরস্কারজয় ও প্রশংসা কুড়ানোর পর এবার ঈদুল আজহায় যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে ছবিটি। পাশাপাশি চ্যানেল আইয়ে ঈদের পঞ্চম দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গাড়িওয়ালা’র।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম গাড়িওয়ালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…