ক্রিকেট

কলকাতার জয়ে বল হাতে উজ্জ্বল সাকিব

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে অংশ নেওয়ার জন্য সাকিব ও মোস্তাফিজের চিঠি বিসিবিতে পাঠানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারীজনিত বিরতির আগে বাদ পড়েছিলেন, আবার যখন মাঠে ফিরল আইপিএল, একাদশে জায়গা হচ্ছিল না সাকিব আল হাসানের। অবশেষে সুযোগ এলো। ব্যাট হাতে নামা হয়নি। বল পেয়েছিলেন, তাতে আলো ছড়িয়েছেন টাইগার তারকা। কেকেআর ৬ উইকেটে হারিয়েছে হায়দরাবাদকে।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ১১৫ রান জমাতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২ বল আর ৬ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদকে একশ পার করে নেয় অধিনায়ক উইলিয়ামসন ২৬, প্রিয়াম ২১ ও সামাদের ২৫ রান।

কেকেআরের বল ছোঁড়াদের কেবল নারিন উইকেটের দেখা পাননি, ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভারে দিয়েছেন ১২ রান। সমান ওভারে ২০ রানে ১ উইকেট সাকিবের। সাউদি, শিভাব ও বরুণ নিয়েছেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুভমন গিলের ১০ চারে ৫১ বলে ৫৭, নিতিশ রানার ২৫ ও দিনেশ কার্তিকের অপরাজিত ১৮ রানে জয়ে তুলে ফেরে কেকেআর।

বিষয়:আইপিএল ২০২১ কলকাতা সাকিব হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…