চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: স্বাস্থ্য মন্ত্রণালয়কে থার্মাল স্ক্যানার উপহার দিলো সামিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বৈশ্বিক মহামারী করোনার এই সময়ে বিদেশ থেকে আসা যাত্রীদের তাপমাত্রা কার্যকরিভাবে এবং দ্রুততার সাথে পরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৫টি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে দেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপ।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপনের জন্য থার্মাল স্ক্যানারগুলো হস্তান্তর করেন সামিট গ্রুপ অব কোম্পানীজের ভাইস-চেয়ারম্যান মো. লতিফ খান।

সামিট গ্রুপের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভীড়ের মধ্যে জনস্বাস্থ্য এবং বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত হ্যান্ডহেল্ড ডিভাইস দিয়ে কার্যকরিভাবে এবং কম সময়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা কষ্টসাধ্য। এই থার্মাল স্ক্যানারগুলো যাত্রীদের সঠিকভাবে জ্বর শনাক্তকরণে সাহায্য করবে, যা করোনা ভাইরাসের একটি প্রধান উপসর্গ।যাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিমানবন্দর এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ যাত্রীদের কোয়ারেন্টাইন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।

সামিটের পৃষ্ঠপোষকতায় এই থার্মাল স্ক্যানারগুলো স্থাপনে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুর থেকে দু’জন কর্মকর্তা এসেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনা মোকাবিলায় এই থার্মাল স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান এবং সালমান খান।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন: এই সংকটের সময় বিশ্বমানের থার্মাল স্ক্যানারগুলো সরবরাহের মাধ্যমে দেশের সেবার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

ট্যাগ: সামিটসামিট গ্রুপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

পরবর্তী

ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

বিভাগ ও জেলা পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস

সর্বশেষ

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT