চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনা রোগীদের ৯৮ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত: গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং গবেষণায় নাইজেরিয়ান বা মরিসাস নামে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আর শনাক্ত হওয়া করোনা রোগীদের ৯৮ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  

গণটিকাদান এক সপ্তাহ পিছিয়ে ১৪ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের প্রতিটি বিভাগ থেকে ৩০০ রোগীর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং গবেষণা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ।

জেনেটিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজির অধ্যাপক ডা. লায়লা আনজুম বানুর নেতৃত্বে ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এই গবেষণায় দেখা যায়, হৃদরোগ, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সীরা দ্বিতীয়বার সংক্রমিত হলে প্রাণহানী বেশি ঘটে বলে জানিয়েছেন
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

গর্ভবতী নারীদের অন্তর্ভুক্ত করে আগামীতে আরও বড় পরিসরে করোনার জিনোম সিকোয়েন্স করার পরিকল্পনা গবেষকদের বলে জানিয়েছে প্রধান গবেষক ডা. লায়লা আনজুম বানু।

তবে লকডাউনের পরিবহণ সংকটের কারণে অনেকেই টিকা নিতে পারবেন না। এজন্য ৭ আগস্টের পরিবর্তে ১৪ আগস্ট থেকে গণটিকাদান কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা রোগীডেল্টা ভ্যারিয়েন্টবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT