চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রোগীদের জন্য প্লাজমা সংগ্রহ করছে দেশের তরুণরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A
প্লাজমা

করোনাভাইরাস পরিস্থিতির শুরুতে করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্যান্য দেশের মতো হিমশিম খাচ্ছিল বাংলাদেশও। হঠাৎ করোনা চিকিৎসায় দেবদূতের মতো প্লাজমা থেরাপির আগমন। প্লাজমা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে শুরু করেন অসংখ্য করোনাআক্রান্ত রোগী।

তবে লকডাউনের মধ্যে রোগীর স্বজনদের জন্য প্লাজমা ম্যানেজ করা এতোটা সহজ ছিলনা। মানুষের এই প্রয়োজনকে মাথায় রেখে প্লাজমা সংগ্রহে ‘প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ’ নামে অনলাইন প্লাটফর্ম তৈরি করেন স্বেচ্ছাসেবী সাহিদ আহমেদ।

বর্তমানে বাংলাদেশের অনলাইনে সবচাইতে বড় এই প্লাজমা প্লাটফর্ম। এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষকে প্লাজমা ম্যানেজ করা দেওয়া হয়েছে। তেমনি গ্রুপে স্বেচ্ছায় প্লাজমা দান করছেন অসংখ্যা স্বেচ্ছাসেবী। অগণিত মানুষ এই গ্রুপ থেকে রক্ত পেয়েও উপকৃত হচ্ছেন।

Banglabid

সাহিদের এই উদ্যোগে দুই লাখের বেশি মানুষ যুক্ত হয়েছে। সরাসরি প্লাজমা ডোনারকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে রোগীর স্বজনদের সঙ্গে। প্লাটফর্মটিতে ডাক্তার, শিক্ষার্থীসহ অনেকেই যুক্ত হয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  করোনা থেকে বাঁচতে করণীয় নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।

সাহিদ ও তার দলের মতে, এখানেই থেমে থাকবে না কাজ। সচেতনতার অভাবে অনেকে ইচ্ছে থাকার পরও প্লাজমা দিচ্ছেন না, সেদিকে লক্ষ্য রেখে ভবিষ্যতে কাজ করা হবে।

করোনা মহামারীর শুরুতেই স্বেচ্ছায় অসহায় রোগীদের অ্যাম্বুলেন্সে আনা-নেওয়া, করোনা টেস্ট করা, ভর্তি করানো, অক্সিজেন সেবা, হ্যান্ড স্যানিটাইজার, খাবার বিতরণের সঙ্গে যুক্ত ছিলেন সাহিদ আহমেদ। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণপ্লাজমাপ্লাজমা ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT