চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় ‘যমুনা হ্যান্ড স্যানিটাইজার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

বিশ্বজুড়ে মহামারী আকারে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়েই চলেছে। হ্যান্ড স্যানিটাইজারের মাত্রাতিরিক্ত চাহিদার বিপরীতে সরবরাহের স্বল্পতার প্রেক্ষিতে দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মনে বেড়ে চলেছে আতংক ও উৎকন্ঠা।

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ডিস্টিলিয়ারি লিমিটেড এটির নিজস্ব ডিস্টিলারি প্ল্যান্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফরমুলা অনুযায়ী ইথানল, গ্লিসারল এবং হাইড্রোজেন পার অক্সাইডের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে। বিগত ২৩.০৩.২০২০ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে এই সংক্রান্ত অনাপত্তিপত্র পাওয়া গেছে।

পণ্যটির আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উন্নয়ন ও উৎপাদনের পুরো প্রক্রিয়ায় এক দল দক্ষ ও অভিজ্ঞ রসায়নবিদ ও গবেষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধরণের জীবাণু ও ভাইরাসকে এই হ্যান্ড স্যানিটাইজারটি নির্মূল করতে সক্ষম।

যমুনা গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, “করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের সব দেশের মতো আমাদের এখানেও জীবাণুমুক্ত থাকার জন্য হ্যান্ডস্যানিটাইজারের চাহিদা ও সরবরাহের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি জরুরীভিত্তিতে পূরণের লক্ষেই আমরা অত্যন্ত দ্রুততম সময়ে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবো এবং বাজারের সর্বনিম্ন মূল্যে ১০০মিলির বোতল ৬০-৭০টাকায় ও ২৫০মিলির বোতল ১৪০টাকায় বাজারজাত করণের পরিকল্পনা নিয়েছি।

দেশব্যাপী বাজারজাতকরণের জন্য প্রাথমিকভাবে যমুনা গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব হাইপার মার্কেটে, যমুনা ইলেকট্রনিকস এন্ড অটোমোবাইলস লিমিটেডের দেশব্যাপী নিজস্ব আউটলেটে এবং অনুমোদিত পরিবেশক ও ডিলারদের সকল শো রুমে এটা পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে সকল ফার্মেসিতেও এটি পাওয়া যাবে। যেহেতু আমাদের আগে থেকেই দেশব্যাপী সেলস টিম রয়েছে তাই আমরা অল্প সময়ের মধ্যেই দেশের ব্যাপক জনগোষ্ঠীর কাছে এই পণ্যটি সুলভে সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, “ডাক্তার ও নার্সদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে আমাদের হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের হুরেইন এইচটিএফ-এ আমাদের প্রডাক্ট ডেভেলপমেন্ট টিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী পিপিই তৈরীর লক্ষ্যে কাজ শুরু করেছে। এছাড়া বিদেশ থেকে জরুরীভিত্তিতে বাসায় বসে করোনা টেস্ট করার হোম টেস্ট কিট আমদানিরও উদ্যোগ নিচ্ছি।  নিজ দেশের মানুষের জন্য কিছু করার অনুভূতি থেকেই এই উদ্যোগগুলো নিয়েছে যমুনা গ্রুপ।  আমরা বিশ্বাস করি, সরকারের সাথে আমাদের সকলেরই নিজেদের সামর্থ্য অনুযায়ী এই লক্ষ্যে কাজ করে জনগণের পাশে দাঁড়ানো উচিত।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যমুনা গ্রুপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT