চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন: রাশিয়ায় এথিকস কাউন্সিল সদস্যের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

চিকিৎসা ও স্বাস্থ্যনীতির সকল নিয়ম না মেনে করোনাভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়ায় রাশিয়ার এথিকস কাউন্সিল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার চুচালিন।

রাশিয়ায় চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা এথিকস কাউন্সিল। সেই কাউন্সিলের অন্যতম সদস্য ছিলেন চুচালিন।

রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপত্তি জানিয়েছিলো যে, ওই ভ্যাকসিন তাদের তালিকাতে ছিলো না। এবার ভ্যাকসিন স্পুটনিক-ভি নিয়ে প্রশ্ন উঠল রাশিয়ার অভ্যন্তরেই।

চিকিৎসক চুচালিনের অভিযোগ, চিকিৎসা ও স্বাস্থ্যনীতি না মেনেই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজনেস টুডে’র সংবাদে বলা হয়, তৃতীয় পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক প্রয়োগ না করেই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করার পক্ষপাতী ছিলেন না চুচালিন। তিনি আটকানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তার কথায় সরকার গুরুত্ব না দিয় আবিষ্কারের ঘোষণা দেয়।

চুচালিন শুধু পদত্যাগই করেননি, স্পুটনিক-ভি প্রকল্পের দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ দুই চিকিৎসকের নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেছেন।

Reneta

এই ভ্যাকসিন তৈরি করেছে মস্কোর গামালিয়া রিসার্চ সেন্টার। এই সংস্থার ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ এবং দেশের ভাইরোলজি বিশেষজ্ঞদের অন্যতম সের্গেই বরিসেভিচের নাম করে চুচালিন বলেছেন, এই দুই চিকিৎসক ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়া করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতির তোয়াক্কা করেননি।

ওই চিকিৎসকদের উদ্দেশে চুচালিন বলেন, রুশ সরকারের সব নিয়ম-নীতি কি আপনারা মেনেছেন? আন্তর্জাতিক বিজ্ঞানী সমাজের মতামত নিয়েছেন? নেননি।

তিনি আরও বলেন, এটা ঠিকভাবে করা হয়নি। নৈতিকভাবে চিকিৎসা বিজ্ঞানের নীতি ভঙ্গ করা হয়েছে।

এই পরিস্থিতিতে রাশিয়ার ভ্যাকসিন গ্রহণ করা নিরাপদ কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞানীরা। তারও উত্তর দিয়েছেন চিকিৎসক চুচালিন।

তিনি বলেন, আমাদের কিছু বিজ্ঞানীরা যে অবস্থান নিয়েছেন এবং যেভাবে এই ভ্যাকসিন নিয়ে দায়িত্বজ্ঞনহীনের মতো মন্তব্য করছেন, তাতে আমি হতাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব

পরবর্তী

করোনাভাইরাসের কয়েকটি লক্ষণের ‘ধারাবাহিকতা আবিষ্কার’

পরবর্তী

করোনাভাইরাসের কয়েকটি লক্ষণের ‘ধারাবাহিকতা আবিষ্কার’

'নায়ক' হওয়ার অভিজ্ঞতা জানালেন চাঙ্কি পান্ডে

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT