চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন উদ্ভাবনে ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

কোভিড-১৯ এর ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তার পাশাপাশি মহামারির বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

শনিবার ইউরোপীয় কমিশন ও গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার দ্য সামিট’এ ভার্চুয়াল বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। করোনাভাইরাস ভ্যাকসিন, পরীক্ষা ও চিকিৎসার উন্নয়নে অতিরিক্ত তহবিল জোগাড়ের লক্ষ্যে এ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনের উন্নয়ন ও সহজ প্রাপ্ততার জন্য ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়ে আমি আনন্দিত। প্রান্তিক জনগোষ্ঠীর কোভিড ১৯ এর প্রভাব মোকাবেলার জন্য ন্যায়সঙ্গত ও সাম্যতার ভিত্তিতে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থ প্রদান করছি।’

মোমেন আরো বলেন, ‘বাংলাদেশ সব সময়েই সাম্য, ন্যায় ও জাতীয় মালিকানার নীতিকে গুরুত্ব দিয়ে আসছে। যাদের এই সেবার সবচেয়ে বেশি প্রয়োজন তারা যেন তা পান, একজনও যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস। বিশ্বের সবাই যেন সাম্যতার ভিত্তিতে এই সেবা পায় সে লক্ষ্যেই আমরা এই সহায়তা দিচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নজিরবিহীন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এ দুর্যোগ কাটিয়ে উঠতে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে দায়বদ্ধতা আছে, আমরা তার প্রতি অবিচল থাকব এবং একই সঙ্গে আমাদের অন্যান্য অংশীদারদের কাছ থেকেও দায়িত্বপূর্ণ আচরণ আশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নিজভূমি থেকে উচ্ছেদকৃত ১০ লাখের বেশি রোহিঙ্গা আমাদের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ এদের আশ্রয় দিয়েছে।

তিনি এই তহবিল গঠনের জন্য গ্লোবাল সিটিজেন’স ও ইউরোপীয় কমিশনের প্রশংসা করে বলেন, বাংলাদেশ কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় থেকেই ‘বিচ্ছিন্নভাবে নয়, বরং সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে’ এ ধরনের একটি উদ্যোগের পরামর্শ দিয়ে আসছিল।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা গার্ট্রুড ভন দার লেইয়েন এর সঞ্চালনায় ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার-দ্য সামিট’ এ বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি, আইনজীবী, শিল্পী, অ্যাক্টিভিস্টরাও অংশ নেন।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড ভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিলে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: নমুনা পরীক্ষায় ‘ফি’ দিতে হলে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: নমুনা পরীক্ষায় ‘ফি’ দিতে হলে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা

পাগল মন মনরে নিয়ে কপিরাইট মামলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT