চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: প্রিপেইড গ্যাস মিটারে বেড়েছে ইমার্জেন্সি ব্যালেন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস মোকাবেলার জন্য ছুটিকালীন সময়ে প্রিপেইড গ্যাস মিটার গ্রাহকদের জন্য যেকোন জরুরি সেবা দিতে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে তিতাস গ্যাসের ৫টি টিম। এছাড়া ২৪ ঘণ্টা হটলাইন নম্বরগুর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

এছাড়া ছুটিকালীন বর্তমানের ইমারজেন্সি ব্যালেন্স ২০০ টাকার জায়গায় বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ‘প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ এবং জরুরি সেবার বিশেষ বিজ্ঞপ্তি’তে এই তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস বলেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে। প্রিপ্রেইড গ্যাস মিটার গ্রাহকদের জরুরি সেবায় নানা উদ্যোগে নিয়েছে তারা।

এতে বলা হয়, তিতাস গ্যাসের সকল প্রিপেইড গ্যাস মিটার ব্যবহারকারী গ্রাহকদের জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস মোকাবেলার জন্য ছুটিকালীন সময়ে যেকোনো জরুরি সেবার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ৫টি টিম। এছাড়া ২৪ ঘণ্টা হটলাইন নম্বরগুলোতো রয়েছেই।

টিমগুলোর মধ্য কার্ড হারানোর ক্ষেত্রে তিতাস গ্যাস প্রধান কার্যালয় মো. আবুল কালাম আজাদের (০১৭৩৯৯৮৯৮৬১ ও ০১৬২০০১০৯৬৯) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Reneta

বিশেষ ক্ষেত্রে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ফয়জার রহমান (০১৯৩৯৯২১০৪৬), ব্যবস্থাপক প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন (০১৯৩৯৯২১০৭২) ও উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মীর মোবারক হোসেনের (০১৯৫২২৭৭৩৭৯) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ছুটিকালীন মিটার কার্ড রিচার্জে জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উত্তরা শাখা (জসিমউদ্দিন মোড়), বসুন্ধরা শাখা এবং ইউক্যাশের এজেন্টগুলো খোলা থাকবে।

এছাড়া ছুটিকালীন বর্তমানের ইমারজেন্সি ব্যালেন্স ২০০ টাকার জায়গায় বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। প্রয়োজনে তিতাস গ্যাসের কল সেন্টারের ১৬৪৯৬ নম্বরে কল করে সহায়তা নেয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT