বাংলাদেশ

করোনা: প্রতি ৬ তরুণের ১ জন কাজ হারিয়েছেন, বেশি ক্ষতিগ্রস্থ নারীরা

বাজারে ফলের জ্যাম ও জেলির স্টল, তরুণী বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বাজারে ফলের জ্যাম ও জেলির স্টল, তরুণী বিক্রেতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে: করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিশ্বে প্রতি ৬ জন তরুণের মধ্যে ১ জন কাজ হারিয়েছেন৷ আবার যাদের কাজ রয়েছে তাদের ২৩ শতাংশের কর্মঘণ্টা কমে এসেছে৷

আইএলও মনিটরের মতে: করোনায় যুবক শ্রেণির কাজ হারানোর হার সবচেয়ে বেশি। তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হার আবার নারীদের ক্ষেত্রে আরও বেশি৷ পুরুষের তুলনায় নারীরা বেশি কাজ হারিয়েছে৷

চলতি বছর ফেব্রুয়ারির পর থেকে চালানো এক সমীক্ষার ভিত্তিতে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

করোনাভাইরাসের বিশ্ব মহামারী পরিস্থিতিকে আইএলও ‘ট্রিপল শক’ নামে চিহ্নিত করে বলছে: চলমান পরিস্থিতিতে তরুণরা শুধু কাজ হারাচ্ছে বিষয়টি এমন না। তাদের জন্য আরও বড় ক্ষতির ক্ষেত্র তৈরি হচ্ছে।

চলমান পরিস্থিতিতে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মনে করছে সংস্থাটি।

বিষয়:আইএলও করোনা করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…