চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

সারা পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা করোনা ভাইরাস প্রতিরোধে দেশে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সোমবারের মধ্যে জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশনা দেন।

আজ করোনা সংক্রান্ত পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

Banglabid

রাষ্ট্রপক্ষেই আইনজীবী এবিষয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টের নজরে আনেন।

এরপর আদালত করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশের স্থল বন্দর, নৌ বন্দর, বিশেষ করে বিমান বন্দর দিয়ে যখন বিদেশিরা বাংলাদেশে ঢুকছেন, তখন তাদে কি ধরণের পরীক্ষা করা হচ্ছে, যারা পরীক্ষা করছেন তারা প্রশিক্ষিত কিনা এবং যে যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হচ্ছে সেগুলোর সক্ষমতা রয়েছে কিনা, তা জানাতে বলেছেন হাইকোর্ট। করোনা ভাইরাস পরীক্ষা বা শনাক্তের সরঞ্জাম দেশে পর্যাপ্ত রয়েছে কিনা তাও জানতে চেয়েছেন।

এছাড়া কেউ যেন করোনা নিয়ে ভয়ভীতি সঞ্চার না করে সে বিষয়ে সচেতনতার জন্য আদালত তাগিদ দিয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা প্রতিরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলে বিজ্ঞান শিক্ষা উন্মুক্ত থাকা উচিত: প্রধানমন্ত্রী

পরবর্তী

ওয়েব সিরিজ নির্মাণে ‘কমলা রকেট’-এর মিঠু

পরবর্তী

ওয়েব সিরিজ নির্মাণে ‘কমলা রকেট’-এর মিঠু

করোনার কারণে হাত মেলাতে নিষেধ করলেন সালমান

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT