চীনে নিউ করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমবৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু জরুরি মিটিং ডেকেছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে করোনা ভাইরাসকে মহামারি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিব্বতসহ চীনের সব প্রদেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৬টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার মানুষ।







