চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:০১ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
করোনা

টাঙ্গাইলে করোনা আতঙ্কের মধ্যে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অমান্য করে নোটিশ জারি করে শিক্ষার্থীদের ডেকে এনে প্রবেশপত্র বিতরণ করছে ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১০টা থেকে এইচএসসি’র মানবিক শাখার শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হয়।

পরীক্ষার তারিখ পরিবর্তন বা বন্ধ না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে বলে দাবী কলেজ অধ্যক্ষ বেনজীর আহমেদের। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ বলেন: এ ধরণের কার্যক্রমের কোন সুযোগ নেই।

ইব্রাহীম খাঁ সরকারি কলেজ সূত্রে জানা গেছে, কলেজে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণের তারিখ নির্ধারণ করে নোটিশ দেয়া হয়। সেই মোতাবেক মানবিক শাখার শিক্ষার্থীরা ২১ মার্চ, ব্যবসায় শাখা শিক্ষার্থীরা ২২ মার্চ ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ২৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

নোটিশে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের আগে ও পরে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সকাল থেকেই প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে ভীড় জমাচ্ছে। কলেজের টিনশেড ঘরের ১১৮ কক্ষে গিয়ে প্রবেশপত্র নিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া কলেজের অফিস কক্ষে গণজমায়েত হয়ে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজ করছে শিক্ষার্থীরা।

Reneta

কলেজে আসা শিক্ষার্থীরা জানায়, সারাদেশেই সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের জন্য বন্ধ সেখানে কলেজ কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়ের মধ্যে কলেজে এসে প্রবেশপত্র সংগ্রহ করতে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারলে পরে ঝামেলা হতে পারে এই কারণে নির্ধারিত সময়েই সংগ্রহ করছি।

ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহমেদ জানান: এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা না করায় শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে হচ্ছে। সব কলেজেই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিচ্ছে। প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থীদের জন্য সুরক্ষা নিশ্চিতের জন্য কলেজ ক্যাম্পাসে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা হাত ধুয়ে প্রবেশপত্র সংগ্রহে করে কলেজ ত্যাগ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান: ইব্রাহীম খাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের বিষয়টি জানা নেই। এখনই কলেজের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ বাবলু জানান: শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে এই ধরনের কার্যক্রম করার কোন সুযোগ নেই। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু কোন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডেকে নিয়ে প্রবেশপত্র দিতে পারবে না এবং সেটা উচিৎ না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসটাঙ্গাইলেনিষেধাজ্ঞানোটিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT