চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস নির্মূলে দেশব্যাপী টিকা দেয়া শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস নির্মূলের লক্ষ্যে দেশের জনগণকে টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: ভ্যাকসিন কার্যক্রম সারা বছর চলবে। এই ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ।

তিনি বলেন: করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনা নয়, দেশ থেকে করোনা নির্মূলের জন্যই ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাহিদ মালেক ভ্যাকসিন কর্মসূচি উদ্বোধন করেন। এরপর তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নেন।

এরপর থেকেই দেশের বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। এরই একটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল। সেখানে সেনাবাহিনী সদস্যদের মাঝে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন: বর্তমান সরকারের বিনামূল্যে টিকা প্রদান কর্মসূটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। আর দুঃসময়ে যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী সকল কাজে পারদর্শীতা দেখিয়েছে তা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

রোববার উদ্বোধনের দিন প্রায় ২০০ জন সেনা সদস্য সিএমএইচে ভ্যাকসিন নেবেন বলেও জানিয়েছেন এস এম শফিউদ্দিন আহমেদ।

Reneta

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল আতাউল হাকিম বলেছেন: টিকা নিয়ে অন্য সব দেশে হিমশিম খেলেও আমরা সেদিক থেকে স্বস্তিতে আছি। এখানে আমি প্রথম টিকা নিলাম।

অন্যদিকে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন: সারা বিশ্বে যখন টিকা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও হতাশা বিদ্যমান, সেখানে আমরা গরীব দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে দ্রুত টিকার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

এসময় সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বানও জানান তিনি।

দক্ষিণ সিটির অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে নিবন্ধন করেছে এমন ৫৬ জন আজ টিকা নিচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ সিটির অধীনে ১৯টি হাসপাতাল ও নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান শুরু হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভ্যাকসিন কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT