চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: নিম্ন আয়ের মানুষের পাশে গ্রাম থিয়েটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
বিনোদন
A A

বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় পিড়িত মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার কর্মীদের। করোনার এই আপদকালীন সময়েও হলো না ব্যতিক্রম।

করোনার কারণে স্থবির পুরো বাংলাদেশ। যার ছোবলে সবচেয়ে ভুক্তভোগি নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। ঢাকাসহ কয়েকটি জেলার এরকম অসচ্ছল মানুষের এই দুঃসময়ে সাধ্যমত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।

গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিনইউসুফ চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার কারণে সবচেয়ে বিপদে আছে নিম্নবিত্ত মানুষ। কারণ এই অবরুদ্ধ সময়ে তাদের উপার্জনের কোনো পথ নেই। আপদকালীন এই সময়ে গ্রাম থিয়েটারের পক্ষ থেকে সাধ্য মত ত্রাণ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।

ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় গত দু‘দিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ পুরো ঢাকা জেলাতেই যৎসামান্য সাহায্য নিয়ে আমরা নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বগুড়া, ঝিনাইদহ, গাইবান্ধাসহ দেশের আরো কয়েকটি স্থানে খাদ্য ও অন্যান্য নিত্যব্যবহার্য্য দ্রব্য বিতরণ করছি।

করোনা পরিস্থিতির কারণে দুর্ভোগে আছেন গৃহকর্মী, দিনমজুর ও রিক্সাচালকসহ এরকম নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তায় সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সংস্কৃতিকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান নাসিরউদ্দিন ইউসুফ।

দেশে করোনা বিস্তার রোধে বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ হয়ে গেছে থিয়েটার, সিনেমা হল। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন, মারা গেছেন ৫ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাগ্রাম থিয়েটারঢাকানাসিরউদ্দিন ইউসুফবগুড়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT