ডিজিটাল শর্ট

করোনা না বাড়লে পূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহোদয় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন, বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মার্চে করোনার প্রকোপ না বাড়লে পুরো শিক্ষাক্রম শুরু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বৃহস্পতিবার মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন: ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। আমেরিকাতে আমরা দেখেছি ব্যাপকভাবে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, ইউরোপেও ছড়িয়ে পড়েছে। আমাদের আরও একটু দেখা দরকার। আমরা ভালো আছি, এটা সরকারের যেমন সাফল্য আবার আমাদের সচেতনও থাকতে হবে।

বিষয়:ডা. দিপু মনি শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…