চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনা চিকিৎসায় রাজধানীতে আরও ৮০০ বেড বাড়ানোর চেষ্টা চলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
রাজধানীতে করোনা রোগীদের জন্য নতুন বেডের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আরও ৭০০ থেকে ৮০০ শয্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান। গত ৪ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

লোকমান হোসেন বলেন, ‘আমার আজকে মাত্র তৃতীয় দিন। গতকাল সারাদিন আমাদের মিটিং ছিল। সেদিন উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে প্রায় আড়াইশ’ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে।’

Banglabid

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমি হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলাম। সেখানে আরও ২০০ বেডের ব্যবস্থা করা হবে। আমরা পর্যায়ক্রমে বক্ষব্যধি হাসপাতালসহ অন্যান্য স্থানে ৭০০ থেকে ৮০০ বেড বৃদ্ধি করার চেষ্টা করব। ’

সচিব বলেন, ‘আপনারা সীমাবদ্ধতার কথা জানেন, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্তরা সবাই আন্তরিকভাবে কাজ করছে। টিকা কার্যক্রম চলমান আছে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন মন্ত্রী মহোদয় ও ডিজি হেলথ।’

টিকার বিকল্প উৎস খুঁজে পেয়েছেন কি-না প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সব চলছে, সব প্রচেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ।’ এসময় তিনি সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসস্বাস্থ্য সচিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন জর্জিয়ার যে তিন নারী

পরবর্তী

টানা তিন জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

পরবর্তী
বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা মাঠে খেলছে, টানা তিন জয়ে সিরিজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

শপিংমলে মানুষজন কেনাকাটা করতে আসছে, দোকান ও escalator দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনের পর এবার খুলে দেওয়া হচ্ছে শপিংমল

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT